

সঞ্জিতকুমার সাহা৬ই, মে ২০১২
(এক):আজ থেকে আটাত্তর বছর আগে, ১৯৩৪সালের ৬ই ফেব্রুয়ারি শ্রীনিকেতনে বার্ষিক উৎসবের অভিভাষণে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ‘অন্নের উৎপাদন হয় পল্লীতে, আর অর্থের সংগ্রহ চলে নগরে। ...গ্রামে উৎপাদন করে বহু লোকে, শহরে অর্থ উৎপাদন ও ভোগ করে অল্পসংখ্যক মানুষ। অবস্থার এই কৃত্রিমতায় অন্ন ও ধনের পথে মানুষের মধ্যে প্রকাণ্ড বিচ্ছেদ ঘটেছে। এই বিচ্ছেদের মধ্যে যে সভ্যতা বাসা বাঁধে তা বেশিদিন টিকতেই পারে না।’
অবস্থার হেরফের আজও ঘটেনি।
তাই স্বাধীনতার পঁয়ষট্টি বছর পরেও আজ দেশের ভিতরেই দু’টো দেশ রয়ে গেছে।
এক ইন্ডিয়া।...
>>>

প্রদীপ চট্টোপাধ্যায়২৯শে, এপ্রিল ২০১২
এ লেখা কিছু অমর গানের সুর সৃষ্টির কথা। জনপ্রিয় ও কালজয়ী প্রতিটি গানের প্রেক্ষাপটেই থাকে এক একটা লুকানো ঘটনা। পরে যখন নিবিড় আলাপের পর সুরকার বা গীতিকার অথবা শিল্পীর মুখ থেকে শোনা যায় তখন মনে হয় এসব গল্প। কিন্তু গল্প হলেও সত্যি।
বাংলা সাহিত্যের ভাণ্ডার যেমন অফুরান তেমনি বাংলা গানের ভাড়ারও অফুরান। কোনদিনও সেসব ঘটনা শেষ হবার নয়। কিন্তু সেইসব সৃষ্টির অন্তরালের কথা সংগ্রহ করাও কম কথা নয়।...
>>>

সুদীপ্ত বসু২২শে, এপ্রিল ২০১২
লেখাটা যেভাবেই শুরু করা যাক না কেন বিশ্বে সবচেয়ে প্রভাবশালী ১০০জনের তালিকায় নাম থাকা মমতা ব্যানার্জির গাত্রদাহ হতে পারে। হলে কি-ই বা আর করা যাবে!
যাই হোক, একটা ঘটনা দিয়েই শুরু করা যাক।
বিখ্যাত ব্রিটিশ কার্টুনিস্ট ডেভিড লো কোনো এক সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের কোনো ব্যঙ্গচিত্র না করায় চার্চিল মন খারাপ করে বলেছিলেন, ‘আমি কি এই এক সপ্তাহ কোনো ভুলই করিনি? লো আমার কার্টুন আঁকলো না কেন?’
এই হচ্ছে একজন প্রধানমন্ত্রী ও একজন কার্টুনিস্টের সম্পর্ক।...
>>>

জৈন বাসুদেবন৮ই, এপ্রিল ২০১২
‘উন্মাদাগার’ থেকে উন্নতি ও সমৃদ্ধির শীর্ষবিন্দুতে পৌঁছেছে কেরালা। এক শতক আগেও পিছিয়ে ছিল কেরালা। বিবর্তনের মাধ্যমেই দাক্ষিণাত্যের এই রাজ্য বর্তমানে এক সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়েছে। প্রায় একশো বছর আগে বিবেকানন্দ কেরালায় এসেছিলেন, তিনি সেই সময়ের কেরালাকে দেখে বলেছিলেন— ‘কেরালা একটি উন্মাদাগার’। তাঁর সেই বিশ্লেষণ ছিল তৎকালীন সমাজ ব্যবস্থার প্রেক্ষিতেই। সেই সময় কুসংস্কার, নিষ্ঠুরতা, জাতের নামে নিপীড়ন, কু-রীতি কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল গোটা সমাজকে। সেই অবস্থার পরিবর্তন হয়েছে।...
>>>

অনির্বাণ সেনগুপ্ত২৫শে, মার্চ ২০১২
২৪শে মার্চ ব্রিটিশ-বিরোধী স্বাধীনতা সংগ্রাম এবং অবিভক্ত বাংলার দিনাজপুর জেলার তেভাগা আন্দোলনের অন্যতম শীর্ষনেতা রূপনারায়ণ রায়ের ৩৮তম মৃত্যুবার্ষিকী দিবস। মানবমুক্তি সংগ্রামের এই মহান নেতা এই দিনেই শহীদ হন। ১৯৭৪সালের ২৪শে মার্চ মধ্যরাতে এক দল উগ্রপন্থী দুষ্কৃতকারী বাড়ির নড়বড়ে দরজা ভেঙে ঘর থেকে টেনে হিঁচড়ে উঠোনে নিয়ে এসে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে অসুস্থ বৃদ্ধ রূপনারায়ণকে।...
>>>

অনিকেত চক্রবর্তী১৮ই, মার্চ ২০১২
‘ভাববেন না যে আমি চ্যাংড়ামি করছি।’
বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের পর্যটন সচিব রাঘবেন্দ্র সিং-কে। কালিম্পঙে।
ক’দিন আগে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন পাহাড়ে। তিন-চার দিনের জন্য। সরকারী কাজের ফাঁকেই একদিন কালিম্পঙের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। সঙ্গে ছিলেন তাঁর সফরসঙ্গীরাও। তবে পাহাড়ে পর্যটনের বিষয় গুরুত্বপূর্ণ হলেও, মুখ্যমন্ত্রী তাঁর সফরসঙ্গীদের মধ্যে রাখেননি পর্যটনমন্ত্রী রচপাল সিংকে। কেন, তা আলাদা কথা। তবে, নিয়েছিলেন পর্যটন-সচিবকে।...
>>>

প্রদীপ চট্টোপাধ্যায়১১ই, মার্চ ২০১২
এখন সময় বদলেছে। বদলেছে মানুষের জীবন যাপনের চিত্রও। রাজ্যজুড়ে নিত্যনৈমিত্তিক নতুন নতুন অস্থিরতা। সন্ত্রাসের কালো ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এসবের মধ্যেই মানুষের ক্লান্তিহীন ছুটে চলা। সময়কে ধরতে টাট্টু ঘোড়ার মতো ছুট। তবু তাঁদেরই সময়কে কেড়ে নিয়েছে ইদানীং বিনোদনের পসরা, সন্ত্রাসের কালোছায়াকে অপেক্ষাকৃত দূরে রেখে মানুষই আবার এখনকার বিক্ষিপ্ত বিনোদনের ফেনিল স্বপ্নে বুঁদ হয়ে আছে।...
>>>

শান্তনু দে৪ঠা, মার্চ ২০১২
লজের ঘরে ঢুকে মহিলার শ্লীলতাহানি। সিউড়িতে আক্রান্ত সেই মহিলাকেই উলটে ভয় দেখায় পুলিস।
ন’দিন পার হওয়ার পরও ধর্ষণের অভিযোগ নেয় না ফলতা থানা। পুলিসের কাছে মাথা কুটে মরেন অসহায় বাবা। শেষে আদালতে।
কাঁকিনাড়া স্টেশনে বোনের ওপর আক্রমণ বাধা দিতে গিয়ে আক্রান্ত দাদা। পাশেই জি আর পি। গুরুত্বই দেয় না। অভিযোগ করতে গেলে উড়িয়ে দেয়।...
>>>

গণশক্তির প্রতিবেদন১২ই, ফেব্রুয়ারি ২০১২
১৫-১৯শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে সি পি আই (এম)-র ত্রয়োবিংশতিতম রাজ্য সম্মেলন। এর আগে বিগত ২২টি সম্মেলনের প্রধান অভিমুখ ও নির্দিষ্ট আহ্বান কী ছিল ফিরে দেখতেই এই সংকলন।
কমিউনিস্ট পার্টির কাজ পরিচালিত হয় মূল মতাদর্শগত লক্ষ্য সামনে রেখে পরিস্থিতি অনুযায়ী নির্দিষ্ট প্রেক্ষিত ও অভিমুখ মাথায় রেখে। পার্টি সম্মেলনও পরিচালিত হয় সেভাবেই। সম্মেলনের আহ্বানও হয় বাস্তবধর্মী। ১৯৩৪সাল থেকে পর পর বাইশটি সম্মেলনে নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে বিকশিত হয়েছে পার্টি।...
>>>

প্রদীপ চট্টোপাধ্যায়২২শে, জানুয়ারি ২০১২
কমিকস্-এর জনপ্রিয়তা চিরকালীন। কমিকস পড়ার এমন মজা যে বয়সের তারতম্য থাকে না। পড়তে ভালোবাসেন সকলেই। ইদানীং এই ধরনের লেখার চাহিদা যার পর নেই সেই হারে বেড়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ টিনটিন। টিনটিন আন্তর্জাতিক। তার চলাফেরা বিশ্বব্যাপী। সুতরাং তার আলাদা জনপ্রিয়তা তৈরি হতেই পারে। ইদানীং তাকে নিয়ে চমৎকার ছবিটি তার জনপ্রিয়তাকে আরো কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। এছাড়াও কমিকসের হরেকরকম চরিত্র রয়েছে। যাতে ছোট-বড় সকলেই ডুবে থাকতে পারেন বা অনেকে আছেনও। টি ভি-র হরেক বিনোদনের মজাও কিন্তু কমিকস পড়ুয়াদের মনোযোগ ছিন্ন করতে পারেনি।...
>>>
পৃষ্ঠা : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
