দেবু গোস্বামী২৩শে, অক্টোবর ২০১১
‘‘ক্ষয়িষ্ণু পুঁজিবাদই ফ্যাসিবাদের জন্ম দেয়। পুঁজিবাদী গণতন্ত্রের অবক্ষয়ের মধ্যে ফ্যাসিবাদের জন্ম।’’ এই মূল্যায়নের সঙ্গে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিজ্ঞ রজনীপাম দত্ত আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছিলেন’, ‘‘ফ্যাসিবাদ সম্পর্কে যদি কোনো মোহ না থাকে এবং এবিষয়ে যদি পরিচ্ছন্ন ধারণা থাকে, তাহলেই তাকে প্রতিরোধ ও পরাভূত করা যায়।’’ বিশ্বব্যাপী ফ্যাসিবাদ-বিরোধী সংগ্রামের মূল দায়িত্ব শ্রমিকশ্রেণী ও কমিউনিস্ট পার্টিগুলোর ওপর ন্যস্ত হলেও এই অভূতপূর্ব দানবীয় শক্তির বিরুদ্ধে ১৯৩৫ সালে কমিউনিস্ট আন্তর্জাতিকের সপ্তম অধিবেশনে গৃহীত জর্জি ডিমিট্রভের ‘যুক্তফ্রন্ট থিসিস’ এবং ১৯৩৬ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত দত্ত ব্রাডলি দলিল যুক্ত হয়ে ‘‘সাম্রাজ্যবাদ-বিরোধী গণফ্রন্ট’’ গঠনের উদ্যোগ পৃথিবীময় শুরু হয়।...
>>>