আজকের দিনে



 

ছবির খাতা

রক্তিম তরঙ্গ

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

কলকাতা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

সমস্বর

কেয়া পাল৬ই, মে ২০১২
‘ফিল হাল’ হিন্দি সিনেমার টাবু কিংবা খাম্মাম জেলার সারপাকা গ্রামের শাহনাজ ‘সারোগেট’ মা হয়েছেন। শাহনাজের মতো প্রচুর মহিলা বর্তমানে এই গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসায় যুক্ত। অন্ধ্র প্রদেশের গুন্টুরে নিঃসন্তান দম্পতিরা বিজ্ঞাপন দিচ্ছেন— গর্ভ মা ভাড়া চাইছেন তাঁরা। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু মহিলা এগিয়ে আসছেন এই ব্যবসায়। গর্ভ ভাড়া দেওয়ার ব্যবসা এখন তরতরিয়ে বেড়ে উঠেছে উপকূলের জেলা গুন্টুরে।...

>>>

৬ই, মে ২০১২
মায়ের কোলে মিটি মিটি চাইছিল আমিনা। পরনে আধ-ময়লা টি’শার্ট। ঘামে ভেজা কপাল। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বছরে তিনেকের শিশু কন্যাটির। মা’ আনিশাও অসহায়। স্বামী প্রয়াত। দুই সন্তানের বিপন্ন জননী। আঠারো বছর বয়সে ওই শিশু দুটির প্রতিপালনে হিমশিম খেতে হচ্ছে ইয়েমেনের অখ্যাত এই মা’কে। মাত্র ১৩বছরে বিয়ে হয় আনিশার। বর ছিলেন মৎস্যজীবী। একদিন মাছ ধরতে সমুদ্রে গিয়ে আর বাড়ি ফেরেননি। তার পর থেকেই আনিশা একা।...

>>>

চন্দন দাস২৯শে, এপ্রিল ২০১২
অস্ত্র ছেড়ে সুচিত্রা মাহাতো ঘরকন্নায় মন দিয়েছেন। জঙ্গলের ডেরা ত্যাগ করে মাওবাদীদের বড় প্রিয় সেই ‘বড়দি’ এখন কোতুলপুরের তৃণমূল নেতার সম্পন্ন সংসারের ঘরণি। অন্যদিকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন। অবস্থান, বিক্ষোভ, অনশন, অবরোধ ছেড়েছেন। বলছেন, উন্নয়নই তাঁর মন্ত্র। কিন্তু দনু মল্লর কী হলো? তাঁর জীবনে আগে ছেয়ে ছিল সুচিত্রার আতঙ্ক। এখন অবসাদ তাঁর সঙ্গী।...

>>>

২২শে, এপ্রিল ২০১২
দক্ষিণ রাজস্থানের বহু গ্রামের মধ্যে অন্যতম হলো মাদ্রি। অন্যান্য গ্রামের সাথে মাদ্রির পার্থক্য খুব সামান্যই। মূলত পার্বত্য এই গ্রামে জলের উপস্থিতি খুবই সামান্য। ফলে চাষবাস বিশেষ হয় না বললেই চলে। খাদ্যের উৎপাদন প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ক্ষুধার্ত মানুষের তালিকাও এখানে বেশি। গর্ভবতী মহিলা থেকে বছর-পনেরোর শিশু, মাদ্রির সকল বাসিন্দাই খিদের সংজ্ঞাটা বেশ ভালোমতেই জানে। অধিকাংশ ঘরেই শিশুদের রোজের খাদ্য বলতে একটা বা খুব বেশি হলে দু’টি রুটি।...

>>>

পিয়ালী দাস৮ই, এপ্রিল ২০১২
রাজ্যের মুখ্যমন্ত্রীর নতুন নামকরণ হয়েছে, ‘সাজানো ব্যানার্জি।’ একটি ইংরেজি দৈনিক তাঁর এই নামকরণ করেছে। এই কাগজগুলোই অবশ্য তাঁকে সাজিয়েছে, বানিয়েছে। তিনি যা করেছেন, যা বলেছেন তাতেই বাহবা কুড়িয়েছেন এক সময়ে। কিন্তু এখন নিজেদের স্বার্থে ঘা লাগার পর আর চুপ থাকতে পারছে না সেই ‘অবাক পৃথিবী’ দেখা সংবাদমাধ্যম। তাই, না চাইলেও মেনে নিতে হচ্ছে, তৃণমূল-কংগ্রেস সরকারের মাত্র দশ মাসের শাসনে রাজ্যে ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা।...

>>>

সংবাদ সংস্থা২৫শে, মার্চ ২০১২
মহিলাদের ওপর অত্যাচার বিশদে খতিয়ে দেখতে এমাসের শেষেই পশ্চিমবঙ্গে তদন্তকারী দল পাঠাচ্ছে জাতীয় মহিলা কমিশন (এন সি ডব্লিউ)। গত সোমবার নয়াদিল্লিতে এন সি ডব্লিউ’র চেয়ারপার্সন মমতা শর্মা নিজেই পশ্চিমবঙ্গের মহিলা প্রতিনিধিদের এমন আশ্বাস দিয়েছেন।। সেদিনই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (এ আই ডি ডব্লিউ এ)’র পক্ষ থেকে শ্যামলী গুপ্ত, সুভাষিনী আলি, বনানী বিশ্বাস, সুধা সুন্দরামন এন সি ডব্লিউ’র চেয়ারপার্সন মমতা শর্মার সঙ্গে দেখা করেন।...

>>>

শান্তনু ব্যানার্জি ১২ই, ফেব্রুয়ারি ২০১২
শিশুদের বলো তালি দিয়ে নেচে গলিতে ছুটতে ছুটতে আওয়াজ তুলতে বুড়ি তোমার কুড়ে জ্বলছে; রাজনৈতিক টানাপোড়েনে এমনই ঝলসে ওঠে তাঁর কলম, তিনিই নাসিম সাইফি। কাশ্মীরের প্রতিবাদী বিবেক। ২০১১সালে সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক। জম্মু-কাশ্মীরে লাগাতার হিংসা, রক্তপাত, মহল্লায় মহল্লায় স্বজন বিয়োগের আর্তি সাদা কাগজে কবির কলমের কালিতে বাঙ্ময় হয়ে ওঠে। হৃদয়ের অন্তরস্থলে আঁচড় কাটে পাঠকের। প্রশ্ন আসে মনে। কবে হবে হিংসার অবসান? কাশ্মীরে ফিরবে শান্তি!...

>>>

কে জগন্নাথ ২২শে, জানুয়ারি ২০১২
অনুগ্রহ করে আমার দুই সন্তানকে কেউ কিনতে চান? এই প্রশ্ন এক আকুল মায়ের! সুতীব্র অভাবের তাড়নায় তিনি বাধ্য হয়ে বেচে দিতে চেয়েছেন নিজের সন্তানদের। মাত্র কিছু টাকার জন্য। কারণ অঙ্গনওয়াড়ির কাজ পাওয়ার জন্য সরকারী কর্তারা তাঁর কাছে ঘুষ চেয়েছেন! যে কাজটি পাওয়ার অধিকার রয়েছে তাঁর—সেই কাজটিই তাঁকে দেওয়ার বিনিময়ে নির্লজ্জের মতো ঘুষ চেয়েছেন সরকারী কর্তারা।...

>>>

কেয়া পাল২২শে, জানুয়ারি ২০১২
মণিপুরের সামাজিক বিন‌্যাসে মহিলাদের প্রাধান্য থাকলেও নির্বাচনের দোরগোড়ায় সেই মহিলারাই এখন ব্রাত্য। পাহাড়ী সৌন্দর্য্যে ঘেরা পূর্বোত্তর ভারতের এই ছোট্ট রাজ্যে মানুষের দৈনন্দিন জীবন কাটে মহিলাদের হাত ধরেই। অর্থনৈতিক, সামাজিক প্রেক্ষাপটে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। পুরুষরা এখানে তুলনামূলকভাবে অলস।...

>>>

শান্তনু ব্যানার্জি১৫ই, জানুয়ারি ২০১২
ইউক্যালিপটা‍‌সের নীরবতা সাক্ষী! ২২শে নভেম্বরের কলঙ্কিত সেই রাত। যে আধারে লুট হয়েছিল চার আদিবাসী মহিলার ইজ্জত। পুলিস রক্ষক হয়েও, নিয়েছিল ভক্ষকের ভূমিকা। তামিলনাডুর পেন্নাই নদীর সন্নিকটে ভিল্লুপুরম জেলা। ভিল্লুপুরমের তিরুকোইলুর তালুকের অখ্যাত টি মানডাপাম গ্রাম। এই গ্রামে ইরুলার আদিবাসীদের বাস। গত ২২শে নভেম্বর গ্রামের চার আদিবাসী মহিলা ধর্ষিতা হন।...

>>>

পৃষ্ঠা :   1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |