গণশক্তির প্রতিবেদন১৬ই, অক্টোবর ২০১১
২০১১সালের বিজ্ঞানের তিন শাখায় নোবেল ঘোষিত হলো। প্রতিরক্ষা তন্ত্র কীভাবে কাজ করে তা বিস্তারিত খোঁজ দিয়ে এবারে চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। জুল হফম্যান, র্যালফ স্টেইনম্যান এবং ব্রুস বিউটলার। অন্যদিকে ব্রহ্মাণ্ড এখনো বেড়ে চলেছে। বিস্ফোরিত তারা (সুপারনোভা) নিয়ে দীর্ঘদিন গবেষণার পর তার গতির হিসাব দিয়ে এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন। সল পার্লমাটার, অ্যাডাম রিস আর ব্রায়ান স্মিট। ২৮বছরের পুরানো গবেষণার স্বীকৃতি দিয়েই এবছরে রসায়নে নোবেল পেলেন একজনই। যাকে দুইবারের রসায়নের নোবেল বিজয়ী লাইনাস পাউলিং ‘পাগল’ বলেছিলেন সেই ডানিয়েল শেখটম্যান একাই এবিষয়ে শেষ হাসিটি হেসেছেন।...
>>>