আজকের দিনে



 

ছবির খাতা

রক্তিম তরঙ্গ

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

কলকাতা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

জেলা

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি, ১৬ই মে —লু’ বইছে বীরভূমে। বুধবার বীরভূমে গড় তাপমাত্রা সর্বোচ্চ ৪৪ডিগ্রি থাকলেও ৪৫ডিগ্রিরও বেশি তাপমাত্রা ছিলো জেলার মহম্মদবাজার ব্লকের পাথর খনি অঞ্চল, রাজনগর, খয়রাশোল ও মুরারই ব্লক এলাকায়। এই দাবদাহের জেরে বুধবার কার্যত অচল হয়ে গিয়েছিলো বীরভূমের খনি এলাকার কাজ। অনেক শ্রমিক সকাল ১০টার পরে আর কাজ করতে পারেননি। রাস্তাঘাটও ছিল শুনশান। পাথর খনি ব্যবসায়ীরাও বলছেন, পানীয় জলের চরম দুরবস্থার কথা।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি, ১৬ই মে – তৃণমূল কংগ্রেস পরিচালিত জোট সরকার যখন বিপুল অর্থ খরচ করে বর্ষপূর্তি উৎসব করছে, ঠিক সেই মুহূর্তে ঝড়ে বিপন্ন মানুষকে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে। দিনের বেলায় প্রচণ্ড দাবদাহে মাথা গোঁজার মতো একটু ছাউনিও নেই। উত্তরের সব ক’টি জেলাতে একই ছবি। শিলিগুড়ি মহকুমার বিভিন্ন এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। কিছু ক্ষেত্রে ঘরবাড়িও ভেঙে পড়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেবার বিষয়ে এখনও কোন উদ্যোগ নেই।...

>>>

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি, ১৬ই মে — আগুন লেগে ভস্মীভূত হয়ে গেলো ২০টি গরিব পরিবারের বাড়ি। বীরভূমের দুবরাজপুরের লক্ষীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়া গ্রামে বুধবার এই ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ নিয়ে অবশ্য মতভেদ আছে গ্রামবাসীদের মধ্যে। আগুনে সর্বস্ব খোয়ানো অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে গ্রাম পঞ্চায়েত। গ্রামবাসীদের সাময়িকভাবে থাকার জায়গাও রাতে খাওয়ার ব্যবস্থা হয়েছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
সিউড়ি, ১৬ই মে — তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠলো বোলপুরের কয়েকটি গ্রাম। মঙ্গলবার রাত থেকে তৃণমূলের দুই গোষ্ঠীর বিরোধ শুরু। এলাকা দখলে রেখে তোলাবাজি এবং গ্রামপঞ্চায়েতের দখল নিয়ে জোর করে সরকারী অর্থ সহ বিভিন্ন জিনিস লুঠপাট তৃণমূলের মূল লক্ষ্য। এতদিন একচেটিয়াভাবে তৃণমূলের জেলা সভাপতির অনুগামীরা একাজ করে এসেছে । কিন্তু এখন তাদের জুলুমের শিকার আর সি পি আই (এম) বা এলাকার সাধারণ মানুষজন শুধু নয়, তৃণমূলের কর্মীরাও তৃণমূলের হামলাবাজদের টার্গেট হয়ে গেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর, ১৬ই মে – হরিহরপাড়া থানার মহিষমারা গ্রামে ছয় বছরের এক স্কুল ছাত্রীকে কানের দুলের লোভে খুন করে এক যুবক। ঐ শিশুটিকে খুনের পর একটি ইট ভাটার গর্তে দেহ লুকিয়ে রাখা হয়। অভিযুক্ত যুবক নাসিম শেখকে স্থানীয় মানুষ বেদম প্রহার করে। গুরুতর জখম নাসিমকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বহরমপুর, ১৬ই মে — বুধবার ১৮দফা দাবিতে জেলার লালগোলা ও বেলডাঙা- ২ব্লক অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভসভা ও ডেপুটেশন দেওয়া হয়। তীব্র গরম উপেক্ষা করে দু’টি সভাতেই প্রচুর মানুষ সমবেত হন। এদিনের জনসভাগুলি থেকে দাবি ওঠে অবিলম্বে গরিব মানুষের সামাজিক সুরক্ষার ও সহায়তার ব্যবস্থা কার্যকর করতে হবে। আর এর জন্য নির্বাচিত পঞ্চায়েত ব্যবস্থার বদলে সরকার যেভাবে আমলাতান্ত্রিক ব্যবস্থা কার্যকর করেছে তা প্রত্যাহার করতে হবে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
পুরুলিয়া, ১৬ই মে — পরিবর্তনের সরকারের মানবিক পুলিসের অমানবিক আচরণের নমুনা। এক অন্ধকার ঘরে গৃহবন্দী পঁচাশি বছরের বৃদ্ধা ভাবী গঁরাই। তার সঙ্গে দেখা করতে পারছেন একমাত্র মেয়ে। মাকে দেখার আকুল আর্তি নিয়ে পুলিসের কাছে যাবার পরও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। সম্পত্তি নিয়ে সন্তানদের কাজিয়াতে অসহায় ‘মা’ শুধুই ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কালনা, ১৬ই মে— আক্রমণকারীদের নয়, বরং আক্রান্তদেরই থানায় ধরে আনা হলো। হুমকি শাসানি দিয়ে স্বীকার করিয়ে নেওয়া হলো — তারা আক্রমণকারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করবে না। তারপর দয়ার সাগর হয়ে ও সি ধৃতদের মুক্তি দিলেন। অভিযোগ এই ঘটনাটি ঘটিয়েছেন বুধবার কালনা থানার ও সি অমিতকুমার মিত্র।...

>>>

নিজস্ব সংবাদদাতা
পূর্বস্থলী, ১৬ই মে — আগ্নেয় অস্ত্র বিক্রি করতে এসে পুলিসের হাতে ধরা পড়লো কুখ্যাত দুষ্কৃতী হাসিবুল মণ্ডল। পূর্বস্থলী ১নং ব্লকের সমুদ্রগর পঞ্চায়েতের নিমতলা বাজারের বিদ্যানগর মোড়ে সোমবার গভীর রাত্রে আগ্নেয় অস্ত্র পাচার করার সময় পুলিস তাকে অস্ত্র সমেত ধরে। ধৃতের বাড়ি নবদ্বীপ থানার মহিশুরা গ্রামে। তার কাছ থেকে পুলিস উদ্ধার করেছে এক‍‌টি মাস্কেট, দুটি ওয়ান শাটারসহ সাত রাউন্ড গুলি ও মোবাইল ফোন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৬ই মে — শিলান্যাসের পর ১৪ মাস পেরিয়ে গেছে। চ্যাংরাবান্ধার আই টি আই কলেজের কাজ এখনো শুরু হয়নি। বিক্ষোভ দানা বাঁধছে মেখলিগঞ্জ মহকুমার চ্যাংরাবন্ধায়। এলাকার বামফ্রন্ট বিধায়ক পরেশচন্দ্র অধিকারী রাজ্যের নতুন সরকারের কারিগরি শিক্ষাদপ্তরের মন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত আই টি আই স্থাপনের দাবি জানিয়েছেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর, ১৬ই মে — রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর ইস্পাত কারখানায় উপর্যুপরি তৃণমূলী হামলা ও ঠিকাশ্রমিক উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন সাংসদ সাইদুল হক। কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী বেনীপ্রসাদ ভার্মার কাছে চিঠি পাঠিয়ে তাঁর সক্রিয় হস্তক্ষেপ দাবি করেছেন সাংসদ। রাজ্যে তৃণমূলী জোট সরকার কায়েম হবার পর দুর্গাপুর ইস্পাতের কর্তৃপক্ষের মদতেও যোগসাজশে ধারাবাহিকভাবে ঠিকাশ্রমিকদের ওপর হামলা সন্ত্রাস সংগঠিত হচ্ছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কৃষ্ণনগর, ১৬ই মে— তাঁত শ্রমিকদের পরিচিতি পত্র না পেয়ে কৃষ্ণনগর-২ ব্লকের ধুবুলিয়া ১ গ্রাম পঞ্চ‍ায়েতের তৃণমূলী প্রধান চিত্ত পোদ্দারকে ৪ ঘণ্টা তালাবন্দী করে রাখলেন ক্ষুব্ধ ২ শতাধিক তাঁত শ্রমিক। শেষে বি ডি ও’র হস্তক্ষেপে ও পুলিসী সহায়তায় তিনি মুক্ত হন। তিনি ঘোষণা করেন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বি সামন্ত কুটির থেকে শ্রমিকদের মধ্যে কার্ড বিলি করা হবে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি, ১৬ই মে — শিলিগুড়ি সংলগ্ন পাহাড়তলির সুকনা গোর্খা পার্বত্য পরিষদের এলাকাধীন। এই অঞ্চলে রয়েছে বেশ কিছু বনবস্তি। বুনো হাতি, বাইসন সহ অন্যান্য বন্যপ্রাণীর সাথে প্রতিনিয়ত লড়াই করেই দিন কাটান বনবস্তির মানুষ। কোন রকমে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। অথচ সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে বনবস্তির এই গরিব মানুষেরা বঞ্চিত।...

>>>

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি, ১৬ই মে — বিষ খেয়ে এক ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। মৃত ছাত্রের নাম শুভদীপ সাহা। এস আই টি-র অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টাল বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র ছিলো শুভদীপ। তার বাড়ি কলকাতার বেলঘরিয়াতে। শিলিগুড়ির সুভাষপল্লীতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত শুভদীপ। রাতে ডাকাডাকি করে কোনো সাড়া না পাওয়াতে ওই ছাত্রের সহপাঠীরা কোনোরকমে তার ঘরে ঢোকে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মালবাজার, ১৬ই মে — লাটাগুড়ির গোরুমারা প্রকৃতি বীক্ষণ কেন্দ্রের ‘নেচার গাইড অ্যাসোসিয়েশনের’ কর্মীরা বুধবার থেকে কর্মবিরতি পালন শুরু করেছে। বনদপ্তরের খামখেয়ালিপনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে এদিন পর্যটকরা জঙ্গলের কোনো নজর মিনারেই যেতে পারেনি। স্বাভাবিকভাবেই পর্যটকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৬ই মে— বর্ষা আসার আগেই বেহাল অবস্থা মাথাভাঙা-পখিহাগা রাস্তাটি।পাকা রাস্তাটি সংস্কারের দাবি করলেও প্রশাসনিক উদাসীনতায় রাস্তা মেরামতের কোনো সম্ভাবনাই নেই। ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। মাথাভাঙা থেকে পখিহাগা হাট পর্যন্ত ২০ কিমি রাস্তাটি হাজরাহাট ১ এবং হাজরাহাট ২ গ্রাম পঞ্চায়েতের ওপর দিয়ে গেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
কোচবিহার, ১৬ই মে – বক্সিরহাট থানার আসাম-বাংলাদেশ সীমান্তের পারাগঞ্জ গ্রাম থেকে পাইপগান ও একটি কার্তুজসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিস। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাকে ধরে। বেশ কিছুদিন ধরেই আসাম-বাংলা সীমান্ত এলাকার এই দুষ্কৃতীকে পুলিস খুঁজছিলো। এর নাম আজিজ আলি। বাড়ি আসামের ধুবড়িতে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
মানকর, ১৬ই মে — এক সপ্তাহ ধরে বি এস এন এল-এর মোবাইল পরিষেবা বিপর্যস্ত হয়েছে মানকর অঞ্চলে। এলাকায় একাংশে মোবাইলে টাওয়ার না থাকায় গ্রাহকরা অসুবিধায় পড়েছেন। মানকর হাইস্কুলে বি এস এন এল-এর টাওয়ারে জেনারেটর না থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে মোবাইল পরিষেবাও বিচ্ছিন্ন হচ্ছে। কর্তৃপক্ষ উদাসীন।

>>>

নিজস্ব সংবাদদাতা
মালবাজার , ১৬ই মে — সেবকে করোনেশন সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল গত ৭মাস ধরে বন্ধ রয়েছে। ফলে গজলডোবার তিস্তা ব্যারাজের রাস্তা দিয়ে ভারী যান চলাচলের সংখ্যা বেড়ে গেছে। অতিরিক্ত গাড়ি চলাচলের জন্য এই রাস্তাটিরও ক্ষতি হয়েছে। ফলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সেবকে বিকল্প সেতুর দাবি ক্রমশই জোরালো হয়ে উঠেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
ইসলামপুর, ১৬ই মে — গ্রামে বিদ্যুৎ দেবার দাবিতে মঙ্গলবার সন্ধের কিছু পর পুলিস ও জনতার সংঘর্ষের জেরে বেশ কিছু গ্রামবাসী জখম হয়েছে। এক ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ঘেরাও করে রাখার অভিযোগে পুলিস বিনা প্ররোচনায় লাঠি চালায় বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিসের বিরুদ্ধে শূন্যে গুলি ছোঁড়ারও অভিযোগ উঠেছে। যদিও পুলিস তা অস্বীকার করেছে। ইসলামপুর থানার পণ্ডিতপোতা-২ গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর গ্রামে এই ঘটনা ঘটে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট, ১৬ই মে— পুলিসী নিষ্ক্রিয়তার প্রতিবাদে ১২ ঘণ্টার বন্‌ধ পালিত হলো বসিরহাটে। বুধবার ব‍‌সিরহাটের ব্যবসায়ী সমন্বয় কমিটির উদ্যোগে এই বন্‌ধ পালিত হয়। বসিরহাটে নির্বাচন পরবর্তী চুরি, ছিনতাই, খুন, ডাকাতি বেড়েই চলেছে। এব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।...

>>>

নিজস্ব সংবাদদাতা
ফলতা, ১৬ই মে — তৃণমূলীদের বাধায় ভেস্তে গেলো শ্রমিকদের মজুরিবৃদ্ধির আলোচনা। বুধবার ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ডেভেলপমেন্ট কমিশনারের সঙ্গে মজুরি বৃদ্ধির দাবিতে অনড় ধর্মঘটী শ্রমিকরা আলোচনা করতে গেলে তৃণমূলের ভৈরববাহিনী তাঁদের বাধা দিয়ে হটিয়ে দেয়। অভিযোগ তাঁদের ওপর চড়াও হয়ে হামলার চেষ্টা করে তৃণমূলীরা। এই ঘটনায় শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লাগাতার ধর্মঘট করছেন।...

>>>

নিজস্ব সংবাদদাতা
ধূপগুড়ি, ১৬ই মে – ধূপগুড়ির গারোখুটার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ রায়ের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বুধবার ধূপগুড়িতে এ বি টি এ, এ বি পি টি এ সহ বিভিন্ন বামপন্থী শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে একটি বিশাল মিছিল হয়েছে। প্রসঙ্গত কিছুদিন আগে ওই শিক্ষকের উপর হামলা হয়। থানায় এজাহার করা সত্ত্বেও পুলিস এপর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।...

>>>

নিজস্ব সংবাদদাতা
তমলুক, ১৬ই মে— যাঁদের জলজীবনের সাথে নিত্যদিনের সখ্যতা, ভাব ভালোবাসা এবং বেঁচে থাকা — তাঁদের জীবনটা কেমন, সেই খোঁজে বেরিয়ে পেলেন পুরস্কার। পূর্ব মেদিনীপুরের কাঁথির মারিশদা থানার ঝণ্টাই গ্রামের জয়শ্রী মাইতি পেয়েছেন ‘শিক্ষা ভারতী’ পুরস্কার। ১১ই মে দিল্লির ‘অল ইন্ডিয়া অ্যাচিভার ফাউন্ডেশন’ এই পুরস্কার দিলো ‘গ্লোবালাইজেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ বিষয়ক অনুষ্ঠানে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
বান্দোয়ান, ১৬ই মে — মা ডাইন। মায়ের জন্যই স্ত্রী মারা গেছে। তাই সন্তান কুড়ুল দিয়ে খুন করলো নিজের মাকে। বাবা সেই দৃশ্য দেখে থানায় খবর দিতে যাচ্ছিলেন। বাবাকে রাস্তাতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে। তারপর রক্তমাখা অস্ত্র নিয়ে বান্দোয়ান থানায় আত্মসমর্পণ করে স্থানীয় বুড়িঝোড় গ্রামের আদিবাসী যুবক রবি মুর্মু। জোড়া খুনের পর অপরাধীর একটাই কথা মা তার স্ত্রীকে মেরেছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
হাওড়া, ১৬ই মে— হাওড়ার সাঁকরাইল থানা এলাকার একটি ফাইবার জিপ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লেগে পুড়ে গেলো প্রায় সম্পূর্ণ কারখানাটি। আগুনে অগ্নিদগ্ধ হয়েছেন ৬ জন মহিলা সহ মোট ৭ জন শ্রমিক। বুধবার দুপুরে এ‍ই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্যান্য কারখানাগুলিতেও।...

>>>