তৃণমূল নেত্রীর মুখনিসৃত বাণী হলো ‘ব্রেন’ থাকলে কাজ করা যায়। তিনি নিজেই একাধিকবার দাবি করেছেন যে, তাঁর সেই ‘ব্রেন’ আছে এবং কাজ করতে পারেন। কিন্তু তিনি কেমন কাজ করতে পারেন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের হিসাব পরীক্ষক সংস্থা সি এ জি। সংসদে পেশ করা রেলের কাজকর্ম, আয়-ব্যয় নিয়ে তাদের রিপোর্টের মূল কথা হলো, রেলমন্ত্রী থাকার সময় মমতা ব্যানার্জি নিয়মনীতি, আইন-কানুন ইত্যাদি কোনো কিছুই মানার চেষ্টা করেননি, কথা ও কাজের মধ্যে ফারাকটাকেই বাড়িয়ে গেছেন।...
>>>