আজকের দিনে



 

ছবির খাতা

রক্তিম তরঙ্গ

আরো ছবি

ভিডিও গ্যালারি

Video

শ্রদ্ধাঞ্জলি

কলকাতা

আপনার রায়

গরিবের পাশে থেকেছে বামফ্রন্টই

হ্যাঁ
না
জানি না
 

ই-পেপার

শারদ সংখ্যা ২০১১

জাতীয়

নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি, ১৬ই মে- খাদ্য, জ্বালানি আর সারে ভরতুকি কমানো হয়েছিল বাজেটেই। বুধবার, সেই চাপ আরো বাড়ানোর স্পষ্ট ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। রাজ্যসভায় তিনি জানান যে অর্থনীতির বেহাল দশা কাটাতে ‘ব্যয়সঙ্কোচের’ পদক্ষেপ নেবে সরকার। বাস্তবে এই ‘কৃচ্ছ্রসাধনের’ দায় সরকারের বদলে নিতে হবে জনগণকেই। এহেন পদক্ষেপের অর্থ, আমজনতার প্রয়োজনীয় সার থেকে জ্বালানি, সর্বত্রই ভরতুকি কমিয়ে দেবে কেন্দ্র।...

>>>

নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি, ১৬ই মে- অর্থনীতির অশনি সঙ্কেত দেখিয়ে ভারতীয় টাকার বিনিময়যোগ্যতা নজিরবিহীন নিচে নেমে গেল। বুধবার মার্কিন ডলার পিছু টাকার দাম পড়ে দাঁড়ায় ৫৪.৪৬টাকায়। একদিনে ৬৭পয়সা দাম কমেছে টাকার। এর আগে ১৫ই ডিসেম্বর টাকার ডলারপিছু দাম ছিলো ৫৪.৩২টাকা। গত জুলাই থেকে ভারতীয় টাকার বিনিময়মূল্য কমছে। কখনো কখনো সামান্য উন্নতি হলেও টাকার কমজোরি হওয়ার প্রবণতা বহাল ছিলো।...

>>>

নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি, ১৬ই মে— শচীন রমেশ তেণ্ডুলকার রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিতে পারলেও প্রশ্নের মুখেই থাকতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। দিল্লি হাইকোর্ট বুধবার এ সংক্রান্ত জনস্বার্থ সম্পর্কিত মামলার রায় দিতে গিয়ে অভিযোগকারীর আবেদন খারিজ করে বলেছে, শচীন তেণ্ডুলকারের শপথ নিতে অসুবিধা নেই। তবে আগামী ৪ঠা জুলাই পরবর্তী শুনানির দিন এব‌্যাপারে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেই হাইকোর্টকে জানাতে হবে।...

>>>

নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি, ১৬ই মে — অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো পেনশন, অবসরকালীন সুযোগ সুবিধা দেওয়াসহ পাঁচদফা দাবিতে জুনের ৮তারিখ দেশজোড়া গ্রামীণব্যাঙ্কে ধর্মঘট। প্রায় সত্তর হাজার অফিসার এবং সমস্ত রাজ্যে ছড়িয়ে থাকা ৮২টি আঞ্চলিক গ্রামীণব্যাঙ্কের প্রায় ১৭হাজার শাখায় নিযুক্ত কর্মীরা শামিল হবেন এই ধর্মঘটে। সারা ভারত গ্রামীণ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের (এ আই আর আর বি ই এ) সেকেটারি জেনারেল দিলীপ মুখার্জি বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন।...

>>>

সংবাদ সংস্থা
নয়াদিল্লি, ১৬ই মে— ভারতে পরমাণু বিদ্যুতের ব্যবহার বন্ধ করতে নারাজ প্রধানমন্ত্রী। বুধবার লোকসভায় এক প্রশ্নে মনমোহন সিং বলেছেন, পারমাণবিক চুল্লি বন্ধ করা দেশের পক্ষে ক্ষতিকর হবে। তাঁর দাবি, সুরক্ষার বিষয়টিতে আপস করবে না সরকার। গত বছরের মার্চে জাপানের ফুকুশিমার দাইচি পরমাণু চুল্লিতে দুর্ঘটনার পর গোটা বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।...

>>>

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি ও দুর্গাপুর, ১৬ই মে— ইছাপুর কোল ব্লক অনুমোদনের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে সংসদে সোচ্চার হলেন ‍‌সি পি আই (এম) সদস্য বংশগোপাল চৌধুরী। ধস-গ্যাস-আগুনের যন্ত্রণায় রানীগঞ্জ কয়লাঞ্চলের মানুষ জর্জরিত। সাংসদ বংশগোপাল আবেদন জানিয়ে বলেন, মানুষের যন্ত্রণা আরও বাড়িয়ে তোলা থেকে বিরত হোক কেন্দ্রীয় কয়লা মন্ত্রক। ...

>>>

সংবাদ সংস্থা
নয়াদিল্লি, ১৬ই মে— পশ্চিমবঙ্গকে কোনো বিশেষ আর্থিক সুবিধা দিতে তিনি অপারগ। বুধবার রাজ্যসভায় ২০১২-১৩ সালের অর্থ বিল নিয়ে বিতর্কের জবাবী ভাষণে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। ২০১১ সালে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি রাজ্যের জন্য বিশেষ আর্থিক সুবিধা দাবি করে চলেছেন। সম্প্রতি সংসদে এই দাবিতে হইচই করেছেন তৃণমূলের সাংসদরা।...

>>>

নিজস্ব প্রতিনিধি
নয়াদিল্লি, ১৬ই মে— কেন্দ্রের সমবায় সমিতি সংশোধনী বিল ২০১০, শীঘ্রই পেশ করতে চলেছে সরকার। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা সমবায় সমিতিগুলিকে শক্তিশালী ও পুনর্গঠন করেই এই বিল আনা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রের কৃষি প্রতিমন্ত্রী হরিশ রাওয়াত। বুধবার লোকসভায় সি পি আই (এম) সাংসদ সাইদুল হকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।...

>>>

সংবাদ সংস্থা
চেন্নাই, ১৬ই মে—সরকারীভাবে কেউই মুখ খুলছেন না। তবে বেসরকারী হিসেব হলো খরচ পড়েছে ১৫ থেকে ২৫কোটি টাকা। জয়ললিতা সরকারের এক বছরের পূর্তিতে বিভিন্ন সংবাদপত্রে পাতাজোড়া বিজ্ঞাপন দিতে তামিলনাডু সরকারকে এমনই খরচ গুণতে হয়েছে বলে খবর। চেন্নাই ও নয়াদিল্লিসহ আরো বেশ কিছু জায়গা থেকে প্রকাশিত সবকটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকেই চার পাতার ঐ ‘জ্যাকেট’ বিজ্ঞাপন বেরিয়েছে।...

>>>

সংবাদ সংস্থা
হায়দরাবাদ, ১৬ই মে— জগনমোহন রেড্ডির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মামলায় এবার গ্রেপ্তার করা হলো বিতর্কিত শিল্পপতি নিম্মাগাড্ডা প্রসাদ এবং অন্ধ্র প্রদেশের প্রাক্তন বিশেষ সচিব কে ভি ব্রক্ষ্মানন্দ রেড্ডিকে। বুধবার হায়দরাবাদের একটি আদালত এই দু’জনকে ১৪দিন জেল হাজতে রাখার নির্দেশ দেয়। অন্ধ্র প্রদেশের কোডাপা লোকসভা কেন্দ্রের সাংসদ জগনমোহন রেড্ডির বিরুদ্ধে চলা আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের মামলায় এদের গ্রেপ্তার করে সি বি আই।...

>>>

সংবাদ সংস্থা
ভোপাল, ১৬ই মে — মানুষের কাছে ইউ পি এ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার একটিও পূরণ করেনি কেন্দ্র। বলেছেন সি পি আই (এম) পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। সরকার মহিলা সংরক্ষণ বিল পাস করানোর প্রতিশ্রুতি দিয়েছিল। এখনও পর্যন্ত তা করেনি। বুধবার ভোপালে সাংবাদিকদের একথা বলেন কারাত। একইভাবে খাদ্য সুরক্ষা বিল আনার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কোনও কিছুই করেনি।...

>>>

কে জগন্নাথ
বাঙ্গালোর, ১৬ই মে— খনি কেলেঙ্কারির দায়ে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার বাড়িতে তল্লাশি চালালো সি বি আই। বুধবার ইয়েদুরাপ্পার নিজের বাড়ি ছাড়াও তাঁর পরিজনদের বাড়িতেও হানা দেয় ৯সদস্যের সি বি আই টিম। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী এই দলটি। তদন্তের স্বার্থে ইয়েদুরাপ্পাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ইতোমধ্যেই চেষ্টা শুরু করেছে সি বি আই।...

>>>

সংবাদ সংস্থা
নয়াদিল্লি, ১৬ই মে— এয়ার ইন্ডিয়ার বিমান চালকদের ধর্মঘট বুধবার ৯দিন অতিক্রম করলো। তারই মধ্যে এদিন তিনজন বিমান চালক কাজে যোগ দিয়েছেন বলে সংবাদ সংস্থার খবর। বোয়িং ৭৮৭ড্রিমলাইনারের প্রশিক্ষণ সূচী বদলানো, পদোন্নতির নীতিসহ অন্যান্য দাবিতে এয়ার ইন্ডিয়ার ২০০জন পাইলট ধর্মঘটে যোগ দিয়েছেন। অবশ্য এদিনও বিমান চালকদের সংগঠন ইন্ডিয়ান পাইলট গিল্ড (আই পি জি) সরকারের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে।...

>>>