ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিআই(এম)’এ যোগদান করলেন শতাধিক। শুক্রবার ডোমকলের ১৯ নম্বর ওয়ার্ডে শতাধিক কর্মী ডোমকলের সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমানের (রানা) হাত ধরে সিপিআই(এম) যোগদান করেন।
এই বিষয় সিপিআই(এম) প্রার্থীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওই এলাকার ওয়ার্ড সভাপতি এবং কয়েকজন তৃণমূল ছেড়ে আমাদের দলে যোগদান করেছে। আসল কথা হচ্ছে ডোমকলের মানুষ আর তৃণমূল কংগ্রেসের সাথে নেই। তারা এলাকার প্রকৃত উন্নয়ন চাইছেন। তাই তারা লালঝান্ডার সাথে আসছেন।’
রানা বলেন, ‘ডোমকলে আমরা যা করে গিয়েছিলাম তারপর থেকে আর নতুন করে কিছু হয়নি। মানুষ এখন উন্নয়ন চাইছে। তৃণমূল কোন কাজ করেনি। ডোমকলের মানুষ আমাদের হয়ে ভোট করাচ্ছেন।’
উল্লেখ্য যোগদানের পাশাপাশি তৃণমূলের একটি অফিসও দখলও নিয়েছে সিপিআই(এম)। রানার কথায়, যেই নেতা যোগদান করেছেন তার বাড়িতেই ছিল ওই অফিস। তিনি সেই অফিস আমাদের দিয়েছেন।
Domkol
ডোমকলে তৃণমূল ছেড়ে সিপিআই(এম)’এ যোগদান শতাধিকের
×
Comments :0