মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
দিশায়ন-এর উৎসবের আলো : দোলা ঘোষ
১৫ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
দিশায়ন-এর উৎসবের আলো আজ ছড়িয়ে পড়েছিল সাপুইপাড়া, বারোয়ারি তলার গুরু ব্রহ্মা ইনস্টিটিউশন প্রাঙ্গনে।
রবিবার বিকেল ৫ টায় দিশায়ন শাখার পক্ষ থেকে বিগত এবং আগত উৎসবকে উপলক্ষ করে শাখার প্রত্যক সদস্যরা মিলিত হয়, এই ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে মিলিত হই এবং কিছু কথা কবিতা গানে গল্পের মধ্যে দিয়ে কিছুটা সময় অতিবাহিত করে এই দমবন্ধ করা পরিবেশ পরিস্থিতি ভুলে গিয়ে একটু অক্সিজেন নিলাম। আগামী বছর উৎসবের অপেক্ষায় থাকবার সঙ্কল্প গ্রহণ করে সবাই কিছুটা সময় একসাথে কাটাই। শাখা সদস্য জিনিয়া চক্রবর্তীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সূচনা হয়।
শুভেচ্ছা বিনিময় করেন মনীষ দেব। আবৃত্তি পরিবেশন করেন শ্যামা সমাহিতা সাহা,, অনিন্দিতা ভট্টাচার্য,, অশোক দাস,, ডলি চৌধুরী,, মৃদুল চক্রবর্তী,, গীতা চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন জিনিয়া চক্রবর্তী,, অশোক দাস,,দুলু দাস, তৃষা চক্রবর্তী, রীনা তালুকদার, বিজলী চক্রবর্তী, ভাষ্কর চ্যাটার্জী।
সব শেষে সমবেত উই স্যাল ওভারকাম গানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করি আগামীর সাফল্য কামনা করে।
Comments :0