ভোটার তালিকা থেকে নাম বাদ গেলো প্রায় ৯১ লক্ষ নাম। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জেলা ধরে ধরে বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাঁদের মধ্যে বাদ পড়েছেন ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩। বিবেচনাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম। অর্থাৎ, মোট বাদ পড়ার সংখ্যা ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫।
বিবেচনাধীন তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। ওই জেলায় বিবেচনাধীন ভোটারদের মধ্যে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকায় ওই জেলা থেকে বাদ গিয়েছিল ২ লক্ষ ৯৩ হাজার ৮২২ জনের নাম। বিবেচনাধীনদের হিসাব প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, ওই জেলা থেকে বাদ পড়েছে মোট ৭ লক্ষ ৪৮ হাজার ৯৫৯ জনের নাম।
উত্তর ২৪ পরগনায় ৩ লক্ষ ২৫ হাজার ৬৬৬ জনের নাম বাদ পড়েছে। ২৮ ফেব্রুয়ারির তালিকা ধরলে ওই জেলা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ১২ লক্ষ ৬০ হাজার ৯৬। ২৮ ফেব্রুয়ারির তালিকায় মালদহ থেকে বাদ পড়েছিল ২ লক্ষ ২০ হাজার ১৫৫ জনের নাম। বিবেচনাধীনদের তালিকা প্রকাশের পর ওই জেলা থেকে মোট বাদ ৪ লক্ষ ৫৯ হাজার ৫৩০ জনের নাম।
কলকাতা দক্ষিণে ২৮ ফেব্রুয়ারির তালিকায় বাদ গিয়েছিল ২ লক্ষ ২১ হাজার ১৫১ জনের নাম। সেই তালিকায় যুক্ত হল ২৮ হাজার ৪৬৮টি নাম। মোট বাদ ২ লক্ষ ৪৯ হাজার ৬১৯ জনের নাম। কলকাতা উত্তর থেকে বাদ মোট ৪ লক্ষ ৪৭ হাজার ৪৭৫ জনের নাম। পূর্ব মেদিনীপুরে মোট বাদ পড়ার সংখ্যা ১ লক্ষ ৬৫ হাজার ৩৪৫।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যাদের নাম বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কিন্তু সেই ভোটাররা বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবে কি না সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
উল্লেখ্য এসআইআর-এর খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। বিবেচনাধীন তালিকায় ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম।
SIR West Bengal
ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
×
Comments :0