Assembly Election 2026: Labhpur

লাভপুর: বাঁধ মেরামত হয়নি, লুট প্রকল্পে, বিকল্পের লক্ষ্যে নিবিড় প্রচার

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

প্রচারে সিপিআই(এম) প্রার্থী মনসা হাঁসদা।

রুহুল আমিন

বর্ষা এলেই বুক দুরু দুরু করে। এই বুঝি নদীর বাঁধ ভাঙলো। প্রতি বছর ভোট এলেই শাসক দলের বিধায়ক প্রতিশ্রুতি রাস্তা ও বাঁধ মেরামত হবে। কিন্তু ভোট আসে ভোট যায়, লাভপুর ব্লকের কুয়ে নদীর ভাঙা বাঁধ রাস্তা আর মেরামত হয় না। 
প্রতি বছর বন্যার জলে লাভপুর ব্লকের টিবা সহ বিভিন্ন অঞ্চল জলের তলায় চলে যায়। হাজার বিঘা জমির ধান জলে নষ্ট হয়। মাটির বাড়ি ভেঙে ঘরছাড়া হন গরিব মানুষ। ত্রাণ নিয়ে চলে শাসক দলের দলবাজি। 
লাভপুর বিধানসভার মানুষের অভিযোগ, তৃণমূলের অপশাসনে লুট হয়েছে মানুষের অধিকার। একশো দিনের কাজ, আবাস যোজনার ঘর প্রকৃত প্রাপকদের মেলেনি। কাজের অভাবে এলাকা বহু যুবক ঘরবাড়ি ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে ভিন রাজ্যে। প্রতিটি পরিযায়ী শ্রমিক ‘দুয়ারে সরকারে‘ ফর্ম জমা দিলেও আজ পর্যন্ত তাদের অ্যাকাউন্টে সেই ৫০০০ টাকা ঢুকেনি। ভাঁওতাবাজি চলছে। 
লাভপুর বিধানসভার সিপিআই(এম) প্রার্থী মনসা হাঁসদা। এলাকার যুব নেতা, পরিচিত মুখ। তাঁকে প্রার্থী হিসাবে পেয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা বেড়েছে। তিনি এলাকার মানুষের অভাব অভিযোগের কথা মন দিয়ে শুনছেন। তিনি বলছেন, লুটেরা সাম্প্রদায়িক তৃণমূল ও বিজেপি-কে না হটালে গরিব মানুষ বাঁচবে না।   
প্রার্থী মনসা হাঁসদার সমর্থনে রবিবার একটি সুজ্জিত মিছিল এলাকা পরিক্রমা করে প্রচার করে। প্রচারে অংশ নেন সিপিআই(এম) নেতা দীপঙ্কর চক্রবর্তী, ঢেনা হাঁসদা, সৈয়দ মাহফুজুল করিম, মানিকচন্দ্র মন্ডল ও মহিলা নেত্রী আরবিয়া খাতুন প্রমুখ। 
এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে লাভপুর বিধানসভার দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের সাউগ্রাম, পাঁচপাড়া, আবাডাঙ্গা, দাঁড়কা , মীরবাঁধ, প্রভৃতি গ্রামগুলি সহ হাতিয়া গ্রাম পঞ্চায়েতের কুমিরখালা, লাঘোষা, তরুলিয়া,লায়েকপুর, মাকুড়া, ভালকুটি, বিষয়পুর প্রভৃতি গ্রামগুলির ২৪টি বুথ নিবিড় প্রচার করা হয়। লাল পতাকা নিয়ে একের পর গ্রাম পরিক্রমা করে তখন গ্রামবাসীরা বেরিয়ে হাত নেড়ে অভিনন্দন জানান।

Comments :0

Login to leave a comment