CPIM

সেই ‘ভোট দিন বাঁচতে‘ নতুন ভিডিও সিপিআই(এম)’র

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

ভোট দিন বাঁচতে, তারা হাতুড়ি কাস্তে' এই স্লোগানকেই গান করে দুই ফুলের 'সেটিং' ও রুটি রুজির কথা সামনে এনেছে সিপিআই(এম)। ডিজিটাল মাধ্যমে প্রচারের জন্য প্রকাশ করেছে ভিডিও এই স্লোগানেই। 
‘ভোট দিন বাঁচতে...‘ স্লোগানের প্রজন্মান্তর এই গানে। সিপিআই(এম)’র নির্বাচনী প্রতীক তারা-হাতুড়ি-কাস্তে নিয়ে এই স্লোগান কয়েক দশক পুরনো হলেও আবেদন জোরালো।
প্রচারের ক্ষেত্রে বিশেষ নজর কাড়ছে এই ভিডিও। ‘থিম সং‘ থেকে ‘জেন জি’-র জন্য গান। তার মধ্যে থাকছে বাংলা বাঁচানোর কথাও। 


নির্বাচনের সময় একাধিক কেন্দ্রের জন্য সিপিআই(এম)’র প্রচারে বেরিয়েছে ‘থিম সং‘। বিকল্পের কথা সহজে পৌঁছে দিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। 
সিপিআই(এম)’র ফেসবুক পেজ থেকে পোস্ট গানটি শুরু হচ্ছে 'চলছে যত ধাপ্পাবাজি/ দেড়টা দশক পার, বাজার গেলে লাগছে ছ্যাঁকা/ পকেটে নেই ধার' এই কথায়। গত ১৫ বছরের রাজ্যের অবস্থা বোঝাতেই এই কথা। দুর্নীতি, দুই ফুলের সেটিংয়ের পাশাপাশি রয়েছে বামপন্থীদের বিকল্পের কথাও। 
গানে বলা হচ্ছে 'আমরা করবো শিল্প তালুক চাকরি হবে রাজ্যে/ জেলে যাবে সান্ত্রী কিছু চুরি ওদের কাজ যে/ কথা চোখে চোখ রেখে হাই ভোল্টেজ শক/ এবার ভোটে বুঝিয়ে দেব লাল পাতকার ধক।‘ 
স্কুল বাঁচানোর কথা থেকে চা বাগানের শ্রমিকদের পশে থাকার বার্তা, মাঠের কৃষক খেতমজুরদের কোথাও বলা হয়েছে এই গানে।

Comments :0

Login to leave a comment