Umar Khalid

বিনা বিচারে বন্দি ৬ বছর, ফের খারিজ উমর খালিদের জামিন

জাতীয়

বছরের পর বছর আটকে রয়েছেন জেলে। অথচ বিচার প্রক্রিয়াই শুরু হয়নি। মৌলিক অধিকার এবং ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন হচ্ছে। এই যুক্তিতে জামিনের আবেদন জানিয়েছিলেন উমর খালিদ এবং শারজিল ইমাম। কিন্তু শনিবার ফের সেই আবেদন খারিজ করেছো দিল্লির আদালত। 
২০২০’র দিল্লি দাঙ্গা সংক্রান্ত মামলায় বন্দি উমর খালিদ এবং শারজিল ইমাম। এই মামলায় দিল্লি পুলিশ এবং বিচারব্যবস্থার ভূমিকায় বারবার উদ্বেগ জানিয়েছে নাগরিক সমাজ। বিজেপি’র নেতা বা কর্মীদের প্রকাশ্যে উস্কানি দিতে দেখা গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে খালিদদের। যাঁদের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার মতো তথ্য ছয় বছরে জোটাতে পারেনি পুলিশ। 
এদিন দিল্লির করকর ডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক সমীর বাজপেয়ী আবেদন খারিজের যুক্তিতে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করেছেন। দায়রা বিচারক বলেন যে সুপ্রিম কোর্ট বলেছিল সব সাক্ষীদের জেরা অথবা তাদের রায়ের এক বছর পার হওয়ার আগে জামিনের আবেদন বিবেচনা করা যাবে না। সুপ্রিম কোর্টের সেই রায় বিবেচনায় রেখে জামিনের আবেদন খারিজ করা হচ্ছে। 
তবে জামিনের আবেদনে খালিদ গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের সেই রায়ের উল্লেখ করেছিলেন। তিনি আবেদনে বলেন যে গত কয়েকমাসে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। তাঁকে ছয় বছর বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে। এমনকি আদালতে চার্জ পর্যন্ত গঠন করা হয়নি।

Comments :0

Login to leave a comment