৩০ জুলাই মধ্যপ্রদেশের উপনির্বাচনে প্রবীণ বিজেপি নেতা নরোত্তম মিশ্রকে টিকিট না দেওয়ায় তাঁর সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ করে। এই ঘটনাকে কেন্দ্র করে সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরী হয়। ফলত, গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া জেলায়, প্রায় ৩ হাজার জন সমর্থক মিলে প্রায় ১২ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দাতিয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট সহ বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। এরপরেই কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে জাতীয় সড়কটিকে স্বভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়।
বিজেপি দাতিয়া বিধানসভা উপনির্বাচনে আশুতোষ তিওয়ারিকে প্রার্থী ঘোষণার পরই এই ঘটনাটি ঘটেছে, যা মিশ্রর সমর্থকদের ক্ষুব্ধ করে তোলে।
যখন সমর্থকদের রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য বলা হয়,তখন তাঁরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। দাতিয়ার কালেক্টর স্বপ্নিল ওয়াংখেড়ে জানিয়েছেন যে, উত্তেজিত সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয়।
এসপি ময়ূর খান্ডেলওয়াল জানিয়েছেন যে, দাতিয়া শহরে ৩,০০০-এরও বেশি বিক্ষোভকারী শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করেছে। পুলিশকে লক্ষ্য করা পাথর ছোড়ার ঘটনায় ছয়জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন।
নির্বাচন কমিশন সম্প্রতি দেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে, যার মধ্যে দাতিয়া কেন্দ্রটিও অন্তর্ভুক্ত রয়েছে।অন্য দুটি আসন বিহার ও গুজরাটে। এই তিনটি কেন্দ্রে ৩০ জুলাই ভোটগ্রহণ হবে এবং ৩ আগস্ট ফলাফল ঘোষণা করা হবে।
MP Datia bypool
মেলেনি টিকিট, জাতীয় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ বিজেপি নেতার সমর্থকদের
×
Comments :0