12 July Committee

‘১২ই জুলাই কমিটি’-র বর্ষপূর্তি পালন রানিগঞ্জে

জেলা

রানিগঞ্জে ১২ জুলাই কমিটির প্রতিষ্ঠা দিবস পালন। ছবি- মলয়কান্তি মণ্ডল।

রানিগঞ্জের বাস স্টান্ডের সামনে যথাযথ মর্যাদায় ১২ জুলাই কমিটির ৬১তম বর্ষপূর্তি উদযাপন করে রানিগঞ্জ আঞ্চলিক কমিটি । রবিবার পতাকা উত্তোলন করে শহীদ সাথীদের  শ্রদ্ধা জ্ঞাপন করেন সংগঠনের  প্রবীণ নেতা বিমল গোস্বামী। বক্তব্য রাখেন  কাজল চক্রবর্তী, হীরক গাঙ্গুলি, শতাব্দীশ মাজি ও সুভাষ দাস।
এদিন ব্যাঙ্ক, বীমা, কর্মচারী,  শিক্ষকদের  সংগঠন গড়ার সংগঠনের ইতিহাস ও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ডবল ইঞ্জিন সরকারের বুলডোজার চালানোর নীতিতে  শিক্ষক, কর্মচারী ও শ্রমজীবি মানুষের উপর শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। সংগঠনের অতীত ঐতিহ্য ও লড়াই  সংগ্রামের ধারা  নিয়ে আলোচনা করতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করতে গিয়ে ১৯৬৬ সালে ‘১২ই জুলাই কমিটি’ গঠিত হয়। তাঁরা বলেন, বর্তমানে বিজেপি সরকার  শ্রমকোড লাগু করে কর্মচারীদের অধিকার হরণ করতে চায়। অধিকার রক্ষার লড়াইকে জোরদার করতে হবে।

 

Comments :0

Login to leave a comment