Assembly Election Kalna

কালনা: সংখ্যালঘু-মতুয়ারা বাদ তালিকা থেকে, প্রার্থীকে বলছেন বাসিন্দারা

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

শনিবার কালনার বাম প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহার ভোট প্রচার.

সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় শুধু সংখ্যালঘুরাই নন, ব্যাপকভাবে বাদ পড়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষও। কালনা দু'নম্বর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে জিউধারা, আশ্রমপাড়া, শ্রীরামপুরের মতো এলাকায় স্পষ্ট এই ঘটনা। 
এসআইআর’র নামে ভোটার তালিকা থেকে এভাবে বাদ দেওয়ায় ক্ষুব্ধ সব অংশ। তাঁরা বলছেন, অনুপ্রবেশকারীর নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হলো প্রকৃত ভোটারদের। তার জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে চলা নির্বাচন কমিশন। সেই সঙ্গে দায়ী রাজ্য প্রশাসনের দায়িত্বে থাকা তৃণমূলও। 
শনিবার এই এলাকায় কালনা বিধানসভার কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী শর্মিষ্ঠা নাগ সাহার ভোট প্রচার চলছিল। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে কথা বললেন এলাকার মানুষজন। রাজ্যের সরকারি স্বাস্থ্য শিক্ষা বিপন্ন, নারী নিরাপত্তা সুনিশ্চিত নয়, গঙ্গাবক্ষে ব্রিজ নির্মাণ ও বৈঁচাতে ডিভিসি ব্রিজ পুনর্নিমাণ করার কথাও উঠে আসে। কালনা শান্তিপুর ভাগীরথী নদী বক্ষে সেতু নির্মাণের জন্য কিছু জমি অধিগ্রহণ হলেও, তা আজও অগ্রগতি হয়নি। সেতু নির্মাণ এখন বিশবাঁও জলে। কালনা বৈঁচি সড়কের মাঝে। ডিভিসি ব্রিজ দীর্ঘদিন ভগ্ন অবস্থায় পড়ে আছে। পূর্বে সরাসরি কালনা থেকে বৈঁচি বাস চললেও এখন ব্রিজের জন্য সম্পূর্ণ বন্ধ। কাটা বাসে মানুষকে যাতায়াত করতে হচ্ছে। কালনার এই সমস্যা দূর করতে পারে বামফ্রন্ট সরকারই মনে করছেন এলাকার মানুষ। তাই এদিন বাম প্রার্থীর প্রচারে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট প্রচারে সঙ্গী ছিলেন মহিলা নেত্রী জনা মুখার্জি।

Comments :0

Login to leave a comment