কোচবিহারের শীতলকুচিতে মীনাক্ষী মুখার্জির ওপর আক্রমণের প্রতিবাদে জলপাইগুড়ি জেলা পার্টি দপ্তর সুবোধ সেন ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। মিছিলে নেতৃত্ব দেন সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা সম্পাদক পিযুষ মিশ্র, সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ময়ুখ বিশ্বাস, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কৌশিক ভট্টাচার্য, এরিয়া সম্পাদক দেবরাজ বর্মন, জেলা নেতা বিপুল সান্যাল, বিপ্লব ঝা সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে থানা মোড়, মার্চেন্ট রোড, দিন বাজার কদমতলা হয়ে জেলা সিপিআই(এম) দপ্তরে এসে শেষ হয়।
Comments :0