assembly 2026 keshpur

বুথে বুথে মানুষকে সমবেত করে বিকল্প গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে হবে বামপন্থীদের, কেশপুরে সূর্য মিশ্র

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

কেশপুরে জামসেদ আলি ভবনের সামনের মাঠে নির্বাচনী সভায় বক্তব্য সূর্যকান্ত মিশ্র।

চিন্ময় কর: কেশপুর

তৃণমূলের দুর্নীতি, লুট আড়াল করছে বিজেপি। বিজেপির দেশ বিরোধী, সংবিধান বিরোধী। শ্রমজীবীব মানুষের অধিকার হরন করে কৃষি ও কৃষক বিরোধী পদক্ষেপ তৃণমূল এখানে কার্যকর করছে। সাম্প্রদায়িকতাকে লালন পালন করেছে। এই বাস্তবতায় এবারের  নির্বাচনী সংগ্রামে কেশপুরের মাটিতে বুথে বুথে মানুষকে সমবেত করে এই পরিস্থিতির বিকল্প গড়ে তোলার চ্যালেঞ্জ আমাদেরই নিতে হবে। সিপিআই(এম) প্রার্থী গুরুপদ মন্ডলকে জয়ী করার শপথ নিতে হবে। কেশপুর কেন্দ্রের কর্মীদের নিয়ে সভায় আহ্বান করলেন প্রবীণ সিপিআই(এম) নেতা সূর্যকান্ত মিশ্র।

তিনি বলেন, "মতাদর্শ রাজনীতি, আন্দোলন ও সংগঠন এই চারটি বিষয় নিয়ে আমাদের রাজনৈতিক সংগ্রাম। আর কাস্তে হাতুড়ি তারায় ছাপ সেই সংগ্রামের একটি  ধাপ। আমাদের লক্ষ্য স্পস্ট। আমাদের শত্রু কারা তাও দেশ ও বিদেশের ঘটনায় নজর রাখলে বোঝা যাবে। শোষন, বৈষম্যহীন সমাজ গড়ার বিপ্লবী সংগ্রামে এই নির্বাচনী লড়াইও একটা সংগ্রাম। তাতে আমাদের জনপ্রতিনিধি থাকলে মানুষের দাবি তুলে ধরে সংসদে ও রাজপথে লড়াইকে সম্পৃক্ত করা যায়।"

রবিবার কেশপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী গুরুপদ মন্ডলের সমর্থনে শহীদ জামসেদ আলী ভবনের সামনের মাঠে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র। সভার পর বৃষ্টি উপেক্ষা করে কেশপুর বাজারে প্রার্থীকে সামনে রেখে প্রচার মিছিল সংগঠিত হয়। মানুষের অংশগ্রহণ ছিল নজরকাড়া। মিছিল এবং সভায় সূর্যকান্ত মিশ্র ছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল, প্রাক্তন জেলা সম্পাদক তরুন রায়, বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আহ্বায়ক বিপদ তারন ঘোষ, প্রার্থী গুরুপদ মন্ডল। সভাপতিত্ব করেন সৈয়দ নিয়ামক হোসেন।

সূর্য মিশ্র এদিন বলেন, "ঋণের বহরে দেশ ও রাজ্য আজ দেউলিয়ার অভিমুখে। কর্পোরেট স্বার্থ রক্ষার জন্য লুট চলেছে সমস্ত ক্ষেত্রে ও প্রাকৃতিক উপকরণ ও শক্তির উপরে। সঙ্কট ও মূল্যবৃদ্ধির মধ্যেই যুদ্ধের দামামা। সাম্রাজ্যবাদের পক্ষে, যুদ্ধের পক্ষে থেকে উনি ভারতকে অন্যান্য দেশের শত্রু বানিয়ে এখন এমন করলে কী হবে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। এর বিরুদ্ধে দেশে দেশে কমিউনিস্টরা প্রতিবাদে সরব। এমনকি খোদ আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে, ইরানের সঙ্গে যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন।"

এদিন মিশ্র বলেন, এরাজ্যে তৃণমূলের জন্ম আরএসএস'র হাত ধরে। পাশে ছিল সেই মার্কিন সাম্রাজ্যবাদ। হিলারি ক্লিনটন মমতার লড়াইতে শুভেচ্ছা পাঠিয়েছিল, আবার তৃনমূল ক্ষমতায় আসার পর হিলারি ক্লিনটন, রাইটার্সে এসে সাক্ষাৎ করে গেছেন। এখন বিজেপি তথা প্রধানমন্ত্রী সেই যুক্তবাজ সাম্রাজ্যবাদের প্রতি নরম। 
তিনি বলেন, "কে কার পক্ষ নিয়ে অবস্থান করছে তা নজর রেখেই আমাদের লড়াই। এখানেও তৃণমূল ও বিজেপি কী আলাদা।  লক্ষ্য করুন, কেন্দ্রীয় সরকারের যত সর্বনাশা বিল ও পদক্ষেপ সবইতো তৃণমূল এরাজ্যে কার্যকর করেছে। কৃষি বিল, বিদ্যুৎ বিল, শ্রমকোড আইন, এমনকি ওয়াকফ আইন সহ, একশ দিনের কাজ বন্ধ করার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল ও তার রাজ্য সরকার কোনও প্রতিবাদ বা পদক্ষেপ কী নিয়েছে?"
সভায় বিজয় পাল বলেন, “এই রাজো তৃণমূল দুর্নীতি, লুট করেছে। আর সেই দুর্নীতিকে আড়াল করেছে বিজেপি। আর বিজেপি তথা আরএসএস এখানে তৃণমূলকে রক্ষা করার ভূমিকা পালন করে তাদের সংগঠনকে বিস্তার করছে। এই সংকোট মোকাবিলা সহ বাংলার ঐতিহ্য, স্বনির্ভর বাংলা গড়ে তুলতে আমাদের নির্বাচনী ইশতেহারের বিষয়গুলি ঘরে ঘরে পৌঁছে দিয়ে পাড়ায় পাড়ায় চাটাই পেতে মানুষকে নিয়ে বসতে হবে। বামপন্থার পুনরুত্থান করেই বাংলার ঐতিহ্য পুনরুদ্ধার সহ মানুষের সঙ্কট মোকাবিলার লড়াই জোরদার করতে হলে বামপন্থীদের জয়ী করার জন্য বুথে বুথে মানুষকে সমবেত করতে হবে, কেশপুরের লড়াই সংগ্রামে ইতিহাস ৭৭ জনের শহীদের লড়াই ছিলো গরীব মানুষের জমির অধিকার, মজুরীর অধিকার প্রতিষ্ঠা করার। সেই ঐতিহ্য পুনরুদ্ধার করার আহ্বান জানান তিনি।”

Comments :0

Login to leave a comment