কানাডার টরন্টোতে বন্দুকবাগ হামলায় নিহত দুই। ঘটনায় আহত হয়েছেন চারজন। পুলিশ গুলিবিদ্ধ চারজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করেন। দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে বলেন, ‘এই ঘটনায় আমি আতঙ্কিত। হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের প্রচেষ্টার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে।’’
শনিবার সন্ধ্যায় স্থানীয় সময় আনুমানিক রাত ৮টা ১২ মিনিট নাদাদ টরন্টোর জনপ্রিয় টিডি সালসা অন সেন্ট ক্লেয়ার স্ট্রিটে উৎসবটি চলছিল। সেখানে বহু মানুষ উপস্থিতি ছিলেন। সেই সময় সেখানে একজন সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির খবর পায় পুলিশ। এরপরই ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। আধিকারিকরা জানিয়েছেন, এই গুলিবর্ষণে ২ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। টরন্টো কানাডার বৃহত্তম শহর এবং দেশের অন্যতম নিরাপদ প্রধান শহর হিসেবে বিবেচিত। এখানে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা বিরল। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি এখনও পলাতক। গুলি চালানোর ঘটনাটি একাই ঘটানো হয়েছে নাকি এতে অন্যরাও জড়িত ছিল, তা এখনও নিশ্চিত করা যায়নি। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। গোটা এলাক ঘিরে ফেলা হয়েছে। বন্দুকধারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। হামলাকারীদের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Shooting
কানাডায় বন্দুক হামলায় নিহত ২, আহত ৪
×
Comments :0