ডিজে বাজানো মামলায় কন্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিকে। নমুনা না দিলে প্রত্যাহার করা হবে তার আইনি সুরক্ষা। সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তারির ক্ষেত্রে থাকবে না কোন বাধা। শুক্রবার একথা স্পষ্ট ভাবে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
এদিন হাইকোর্টের পক্ষ থেকে তৃণমূল সাংসদকে নির্দেশ দেওয়া হয়েছে ১৫ জুলাই বেলা ১২টায় বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে কন্ঠস্বরের নমুনা দেওয়ার। অভিষেকের আইনজীবী জানান তিনি যাবেন সেই ক্ষেত্রে তাকে যেন ডিম না ছোঁড়া হয়। আদালত জানিয়েছে এই বিষয় সুনিশ্চিত করতে হবে রাজ্যকে। উল্লেখ্য সোনারপুরে দলীয় কর্মীর বাড়ি গিয়ে চরম জনরোষের মুখে পড়েন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাকে লক্ষ করে ডিম ছোঁড়েন এলাকার মানুষজন। তারপর একাধিকবার তিনি সিজিও কমপ্লেক্স, ভবানী ভবনে হাজিরা দিয়েছেন। সেই সময় তাকে ঘিরে কোন বিক্ষোভ হয়নি।
নির্বাচনী প্রচারপর্বে ডিজে সংক্রান্ত মন্তব্যের কারণে অভিষেকের বিরুদ্ধে মামলা হয়েছে। সিআইডি তার তদন্ত করছে। এই মামলায় তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছে তারা। আদালত জানিয়েছিল, অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে। তার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। কিন্তু কণ্ঠস্বরের নমুনা দিতে চান না অভিষেক। অভিষেক দাবি করেন ওই কণ্ঠস্বর তার নয়। অথচ বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে মাইক হাতে তিনিই ওই বক্তব্য রাকছেন।
গত বুধবার বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাওয়ার কথা ছিল অভিষেকের। আদালত তাকে হাজিরার নির্দেশ দিয়েছিল। আগেও এই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
Abhishekh Banarjee
কন্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে, না দিলে প্রত্যাহার করা হবে আইনি সুরক্ষা
×
Comments :0