West Bengal Election 2026

উন্নয়ন চাইছে কাশিপুর, বাম প্রার্থীর প্রচারে মহিলারা

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

দেওয়াল জুড়ে শুধু কাস্তে হাতুড়ি তারা, আর স্লোগান স্থায়ী কাজ চাই। পুরুলিয়ার কাশিপুর বিধানসভা কেন্দ্রের সিমলা ধানারা অঞ্চলের ১৫ টির বেশি গ্রাম ঘুরে ঘুরে বুধবার দিন ভোর প্রচার চালালেন কাশিপুর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুলেখা বাউরী। কাশিপুর বিধানসভা এলাকা থেকে কয়েক হাজার বেকার ছেলে ভিন রাজ্যে চলে গেছেন পরিযায়ী শ্রমিক হয়ে। এলাকার মানুষ দেখেছেন গত ১৫ বছরের ধরে উন্নয়ন বলতে একটি পরিবারের রাজতন্ত্র। ১০ বছর ধরে বিধায়ক দেখার পর এবার তারই ছেলে শাসক দলের প্রার্থী।  এলাকার মানুষ দেখেছেন কাশিপুর রাজ পরিবারের স্কুলের জন্য দান করা জমি কিভাবে দখল হয়েছে। এলাকার মানুষ দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে ভোট লুট করা হয়েছে। হার অনিবার্য জেনে ভয় দেখিয়ে সিপিআই(এম) প্রার্থীসহ কর্মী সমর্থকদের পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নির্বাচনকে গ্রহনে পরিণত করা হয়েছে। এলাকার মানুষ দেখেছেন মনোনয়নপত্র জমা দিতে না দেওয়ার জন্য রাস্তায় ফেলে বাসুদেব আচারিয়া সহ একাধিক সিপিআই(এম) কর্মী সমর্থককে তৃণমূলী গুন্ডাদের মার। উন্নয়ন বলতে এলাকার শাসকদলের নেতাদের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। গত পাঁচ বছর ধরে আবার বিজেপির বিধায়ক। অবস্থার কোন পরিবর্তন হয়নি। রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল হয়ে আছে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। অথচ বামফ্রন্ট সরকারের আমলে কাশিপুর বিধানসভা এলাকা জুড়ে উন্নয়নের জোয়ার এসেছিল। পানীয় জলের ব্যবস্থা, গরিব ভূমিহীন মানুষকে জমির পাট্টা দেওয়া, কাশিপুরে কলেজ প্রতিষ্ঠা, বিভিন্ন স্কুল খোলা। আর এই ১৫ বছরে একাধিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বন্ধ হয়ে পড়ে আছে। এই আমলে মানুষজন দেখেছে কিভাবে নির্বিচারে পাহাড় ধ্বংস করা হয়েছে। এই আমলে মানুষজন দেখেছেন কিভাবে শাসক দলের নেতাদের মদতে নদীগর্ভ থেকে বেআইনিভাবে বালি তুলে পাচার করে দেওয়া হয়েছে। মানুষ দেখেছেন কিভাবে জঙ্গল সাফ করা হয়েছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেন্দ্রের রেলমন্ত্রী ছিলেন তখন মনপুরাতে কারখানা গড়ার নাম করে জঙ্গল সাফাই করা হয়েছে। রাতারাতি জঙ্গল সাফাই হয়ে গেছিল। কিন্তু সেখানে কোন শিল্প হয়নি। মানুষ বুঝতে পারছেন এদের হাতে কাশিপুরের উন্নয়ন সম্ভব নয়। তাই সিপিআই(এম) প্রার্থী সঙ্গে প্রচারে দেখা যাচ্ছে প্রচুর মহিলা। তারা চাইছেন বাড়ির ছেলে বাড়িতেই আসুক।

Comments :0

Login to leave a comment