SFI

কলেজ স্ট্রিটে এসএফআইয়ের স্টলে বাধা দেওয়ার চেষ্টা এবিভিপির

রাজ্য কলকাতা

এসএফআইয়ের বুক স্টলকে কেন্দ্র করে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন করে উত্তেজনা। গতকাল এসএফআই বুক স্টল করতে গেলে পুলিশের হাতে আক্রান্ত হন এসএফআই কর্মীরা। আটক করা হয় এসএফআই রাজ্য সম্পাদক সহ একাধিক নেতৃত্বকে।
এদিন সকালে এসএফআই বুক স্টল করলে পাল্টা বিশ্ববিদ্যালয়ের সামনে বুক স্টল করতে যায় এবিভিপি। পুলিশের পক্ষ থেকে এবিভিপিকে বাধা দেওয়া হয়। সেই থেকে শুরু হয় উত্তেজনা। এবিভিপি কর্মীরা বার বার পুলিশের ব্যারিকেড টোপকে এসএফআইয়ের স্টলের দিকে আসার চেষ্টা করে। পুলিশের সামনে ছিঁড়ে দেওয়া হয় ফ্লেক্স। উল্লেখ্য গতকাল যেই পুলিশকে অতি সক্রিয় দেখা গিয়েছিল স্টল না করতে দেওয়ার জন্য, এদিন সেই পুলিশ কার্যত নিষ্কৃয়। দর্শকের মতো তারা দাঁড়িয়ে দেখছে আরএসএসের ছাত্র সংগঠনের দাদাগিরি। এখনও পর্যন্ত অশান্তি তৈরি করার জন্য একজনও এবিভিপি কর্মী সমর্থককে আটক করা হয়নি।

Comments :0

Login to leave a comment