ভিয়েতনামে স্পিডবোট ডুবে মৃতদের মধ্যে ১০ জনই ছিলেন তামিলনাডুর বাসিন্দা। ৩ যাত্রী অন্ধ্র প্রদেশ এবং ২ জন ছিলেন কেরালার বাসিন্দা। ভারতীয় সংস্থা ‘লাভা’-র সঙ্গে যুক্ত ছিলেন পর্যটকরা।
শনিবার দক্ষিণ ভিয়েতনামে ফু কক আইল্যান্ডের কাছে কাছে ডুবে যায় স্পিড বোটটি। স্পিড বোটে ছিলেন ৩২ ভারতীয় পর্যটক। ছিলেন বোটের চার কর্মীও। মারা গিয়েছেন ১৫ জন। উদ্ধার করা হয়েছে ২১ জনকে। তার মধ্যে ১৭ ভারতীয় পর্যটক এবং ৪ বোট কর্মী।
পর্যটকদের নিয়ে রুট আইল্যান্ড থেকে আন থই বন্দরে নিয়ে যাচ্ছিল পর্যটকদের। তট থেকে ৪০০ মিটার দূরে উলটে যায় মোটর বোট।
আশেপাশে আরও কয়েকটি মোটর বোট ছিল। সেগুলি দ্রুত ছুটে আসে উদ্ধারে। বোটটি উলটে থাকায় ভেতরে আটকে পড়েন যাত্রীরা। পরে জানা যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যানয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভিয়েতনাম সরকারের সঙ্গে সব রকমের যোগাযোগ রাখা হচ্ছে। সহায়তার চেষ্টা চলছে। দূতাবাস মৃত ১৫ যাত্রীর নামের তালিকা প্রকাশ করেছে।
এদিকে মোবাইল ফোন নির্মাতা সংস্থা ‘লাভা’ এদিন শোকবার্তায় জানিয়েছেন বোট যাত্রীরা সকলেই ছিলেন সংস্থার সঙ্গে যুক্ত। কর্মীদের পাসাপাশি ব্যবসায়িক সহযোগিরাও ছিলেন।
ভিয়েতনামে গত কয়েক বছর ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ছে। গত বছর প্রায় ৭.৪ লক্ষ ভারতীয় যান ভিয়েতনামে।
Vietnam Boat Tragedy
ভিয়েতনামে স্পিডবোট ডুবে মৃত ১৫ ভারতীয়, ১০ জনই তামিলনাডুর
×
Comments :0