Nadia Super Sensitive Booth

নদীয়ায় সীমান্ত লাগোয়া ৩৬% বুথ অতি স্পর্শকাতর

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

‘অতি স্পর্শকাতর’ চিহ্নিত নদীয়ার বাংলাদেশ সীমান্ত লাগোয়া ৩৬ শতাংশ বুথ। নদীয়ার কৃষ্ণনগর রানাঘাট-২ পুলিশ জেলা মিলিয়ে মোট ১৪১১টি বুথকে ‘সুপার সেনসিটিভ‘ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নদীয়ায় ভোটের দিন এবং ভোট পরবর্তী সময়ে জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে হিংসার ঘটনা হয়েছে বিভিন্ন সময়ে। 
নদীয়া লাগোয়া জেলা বর্ধমান, মুর্শিদাবাদ ও হুগলী। রানাঘাট পুলিশ জেলাতে ২৫টি এবং কৃষ্ণনগর পুলিশ জেলাতে ৭২টি বুথকে ‘ক্রিটিকাল‘ হিসাবে চিহ্নিত করা হয়েছে। 
জানা গিয়েছে, নদী থেকে দূরত্বে থাকা বুথ, বুথের অতীতে হিংসার ইতিহাস থাকলে, রাজনৈতিক সমস্যা, পুনরায় ভোট হওয়া, অস্ত্র উদ্ধার, গাজা উদ্ধার, ধর্মীয়ভাবে মিশ্র বুথ, সমাজবিরোধীদের আনাগোনা বিষয় থেকে সাম্প্রদায়িক সমস্যার ইতিহাসও বিবেচনা করে স্পর্শকাতর বুথ চিহ্নিত হয়। 
এই নির্বাচনে বুথের সংখ্যা বেড়ে হয়েছে গোটা জেলায় মোট ৫১৩৬টি। এরমধ্যে অক্সিলিয়ারি বুথ রয়েছে ৪৫০ টি। বুথের সংখ্যা বেড়েছে নিয়ম অনুযায়ী। ১২০০-র বেশি কোন বুথে ভোটার থাকতে পারেনা,  এই নিয়ম মানতে গিয়ে একাধিক বুথ ভাঙা হয়েছে। 
মোট ‘সুপার সেনসিটিভ‘ বলে চিহ্নিত বুথের মধ্যে কৃষ্ণনগর পুলিশ জেলায় ৫৫৫ ও রানাঘাট পুলিশ জেলার ৮৫৬ টি চিহ্নিত করা হয়েছে। করিমপুর বিধানসভাতে ১১০, তেহট্ট বিধানসভাতে ৫৩, কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ৪৪, নবদ্বীপ বিধানসভায় ২৯, কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে ৪৬টি চিহ্নিত। 
অন্যদিকে রানাঘাট ও কল্যানী মহাকুমার মধ্যে শান্তিপুর কেন্দ্রে ৯৩টি, রানাঘাট উত্তর-পশ্চিমে ১১৬টি, কৃষ্ণগঞ্জ বিধানসভাতে ৮৬টি, রানাঘাট উত্তর-পূর্বে ১৫২টি,  রানাঘাট দক্ষিণে ১৩৭টি,  চাকদহ বিধানসভা কেন্দ্রে ১০১টি, কল্যাণীতে ১১৫টি বুথ ও হরিণঘাটাতে ৮২টি চিহ্নিত অতি স্পর্শকাতর হিসেবে। অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এই বুথগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হবে বলে জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। 
এই প্রসঙ্গে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার  জেলায় ১৭টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৩৯,৫৪,৯২১ জন। যার মধ্যে মহিলা ভোটার আছেন ২০,৫৫,০৪৪ জন। মোট বুথ সংখ্যা ৫১৩৬। এর মধ্যে ১০০০টি বুথ মহিলা পরিচালিত বলে জানা গিয়েছে।
সিপিআই(এম) জেলা সম্পাদক মেঘলাল শেখ এক বার্তায় জেলাবাসীকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট দানের আহ্বান জানিয়েছেন। বিগত নির্বাচন গুলিতে যাঁরা ভোট দিতে পারেননি সন্ত্রাসের কারণে, জনিত কারণে সেই সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে সকাল সকাল ভোট দানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়েছেন তিনি। বাম কর্মী-সমর্থকদের সজাগ ও সতর্ক থাকার পাশাপাশি কোনরকম প্ররোচনায় পা না দেওয়ারও আহ্বান জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment