Uttar Pradesh

ফিরোজাবাদে ঝড়ে গাছ ভেঙে পড়ে হত ৫

জাতীয়

উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় প্রবল ঝড়ে গাছ পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক মহিলা ও শিশুও রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে ফারিহা থানা এলাকার চিদ্রাই গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বড় নিম গাছ হঠাৎ একটি চলন্ত ই-রিকশার ওপর পড়ে। গাছটি ভেঙে পড়ে ই-রিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার আচ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের গ্রামের মানুষজন। তারাই উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হন এবং একজন মহিলা ও একটি শিশু আহত হয়।
ফিরোজাবাদের জেলা শাসক সন্তোষ কুমার শর্মা দুর্ঘটনার কথা জানিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। ঘটনায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারকে প্রশাসন সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।’’ ঘটনার তদন্ত চলছে। প্রশাসন সূত্রে খবর সোমবার রাত প্রায় সাড়ে ৮টা নাগাদ উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার ফারিহা থানা এলাকার চিদ্রাই গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সংবাদ মধ্যমের খবর অনুসারে, ই-রিকশাটি এটা জেলার আওয়াগড় থেকে ফারিহার দিকে যাচ্ছিল। জেসিবি’র সাহায্যে ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। আহতদের অ্যাম্বুলেন্সে করে সরকারি ট্রমা সেন্টারে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই পাঁচজন মারা যান। পুলিশ জানিয়েছে, মৃতদের পরিচয় বাটোলার গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী গজেন্দ্র, নাগলা ফতেহ গ্রামের বাসিন্দা ৫৯ বছর বয়সী হরেশ পাল, ইখু গ্রামের বাসিন্দা ২০ বছর বয়সী বিষ্ণু, সাকারৌলি গ্রামের নাগলা মান্ডা গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী আমান এবং আনন্দপুর, আওয়াগড় গ্রামের বাসিন্দা ৬৫ বছর বয়সী গঙ্গা সিং। অন্য তিনজন আহতের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পুলিশের প্রচেষ্টার পর স্বাভাবিক করা হয়।

Comments :0

Login to leave a comment