লিওনেল মেসিকে সম্মান জানানোর জন্য আর্জেন্টিনার সমর্থক হওয়ার দরকার পড়ে না। এই বয়সেও তিনি যা করছেন তার তুলনা মেলা ভার।
বিশ্বকাপ ২০২৬’র প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিকের পর এমনই মন্তব্য করেছেন আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি।
আলজেরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হয়েছে আর্জেন্টিনা। গ্রুপ-জে’র এই ম্যাচে তিনটি গোলই মেসির।
স্কালোনি বলেছেন, ‘‘মেসি আমাদের প্রতিদিন বিস্মিত করেন। কুড়ি বছর ধরে সেরা মানের ফুটবল খেলা বিস্ময়কর।’’
স্কালোনি বলেছেন, ‘‘গোড়ার দিকে আলেজেরিয়া আমাদের যথেষ্ট সমস্যায় ফেলেছিল। পরপর কাউন্টার অ্যাটাক তুলে আনছিল। আমরাও পালটা আক্রমণে যাচ্ছিলাম। ঠিক এভাবেই আমরা খেলি তা নয়। তবে প্রয়োজন অনুযায়ী আমরা খেলার ধরন বদলাতে পেরেছি।’’
দলের উদ্দেশ্যে স্কালোনির বার্তা, শুরু যত ভালই হোক বিশ্বকাপে আত্মতুষ্টিতে ভুগলে মাশুল দিতে হতে পারে। তিনি বলেছেন, এই খেলা দিয়ে যেতে পারলে আমাদের হারানো যে কোনও দলের পক্ষে কঠিন হবে।
আর্জেন্টিনার পরের ম্যাচ অস্ট্রিয়ার বিরুদ্ধে ২৭ জুন।
Messi Scaloni
প্রতিদিন আমাদের বিস্মিত করেন মেসি, বললেন আর্জেন্টিনার ম্যানেজার
×
Comments :0