CPI-M Rally Parui

সিপিআই(এম)’র মিছিল সন্ত্রাসের সেই কসবায়, হুঁশিয়ারি পুলিশকে

জেলা

পাড়ুুই থানার কসবা গ্রামে সিপিআই(এম)’র মিছিলে শামিল গ্রামবাসীরা। ছবি: রণদীপ মিত্র

এতদিন ছিল তৃণমূলের তাঁবেদার। সরকার পরিবর্তন হতেই বিজেপি’র তোষমোদিতে ব্যস্ত পুলিশ। কিন্তু পুলিশকে কাজ করতে হবে নিরপেক্ষভাবে। 
এই দাবিতেই আগামী ২২ জুন ‘পাড়ুই থানা চলো’-র ডাক দিয়েছে সিপিআই(এম)। সেই থানা অভিযানকে সফল করতে শনিবার এতদিন তৃণমূলের সন্ত্রাসে অবরুদ্ধে থাকা বীরভূমের সেই কসবা গ্রামে প্রচার মিছিল করেছে সিপিআই(এম)।

 
এই কসবা গ্রাম রাজ্যবাসীর কাছে পরিচিত সাগর ঘোষ হত্যাকান্ডের জন্য। এই কসবা গ্রামে দাঁড়িয়ে অনুব্রত মন্ডল দিয়েছিলেন পুলিশকে বোমা মারার হুমকি। এতদিন সেই গ্রাম ছিল তৃণমূলের জায়গির। সেই সন্ত্রাসের জাল ছিন্ন হচ্ছে ধীরে ধীরে। কসবা গ্রাম পাড়ুই থানার অধীন। পাড়ুইয়ের বিস্তির্ণ এলাকা এতদিন একচেটিয়া দখলদারিতে ছিল তৃণমূলের। এবার রঙ বদলে বিজেপি’র তাঁবেদার হওয়ার আশঙ্কা পুলিশকে ঘিরে। পুলিশ যেন ফের শাসকদলের জো হুজুরি না করে, নিরপেক্ষভাবে কাজ করে, তার দাবিতে সোচ্চার হয়েছে এদিনের মিছিল। 
মিছিল থেকে আগামী ২২’র পাড়ুই থানা অভিযান সর্বাত্মক করার দাবি জানানো হয়েছে। মিছিল উপস্থিত ছিলেন বকুল ঘোরুই, মানব রায়, সপ্তম বাগদি প্রমুখরা।

Comments :0

Login to leave a comment