‘জি রামজি’ নয় চালু রাখতে হবে ‘মনরেগা’, বৈধ ভোটারের নাম তুলতে হবে ভোটার তালিকায়।
সারা ভারত খেত মজুর ও গ্ৰামীন শ্রমজীবি ইউনিয়নের ডাকে রানাঘাট-১ ব্লকের বিডিও অফিসে বিডিও-র কাছে স্মারকলিপি দেওয়া হয় এমন একাধিক দাবিতে। দাবি ওঠে, ১০০ দিনের কাজে ৬০০ টাকা মজুরি দিতে হবে। গরিব মানুষকে ঘর দিতে হবে। সকল বয়স্ক খেটে খাওয়া মানুষকে ভাতা দিতে হবে।
একটি প্রতিনিধি দল বিডিও-র সঙ্গে দেখা করে গত মঙ্গলবার। প্রতিনিধি দলে ছিলেন অরিন্দম বিশ্বাস, অশোক রায়, বিকাশ বিশ্বাস, জয়মঙ্গল ঘোষ,অর্পিতা সিংহ প্রমুখ। রামনগর ২ গ্ৰাম পঞ্চায়েতের আধিকারিককে যেভাবে বিজেপি আশ্রিত কিছু দূর্বৃত্ত আক্রমণ করেছে তার প্রতিবাদ ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়।
পাশাপাশি প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন সিপিআই(এম) রানাঘাট এরিয়া কমিটির সম্পাদক কমল ঘোষ, সুভাষ রায় রাজু গোস্বামী সহ অন্যান্যরা।
নেতৃত্ব বলেন, বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বিজেপি’র নির্দিষ্ট কিছু দলীয় কর্মী এবং তৃণমূলের কিছু নেতা-কর্মী পাচ্ছে। সাধারণ মানুষ বঞ্চিত। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিয়েও চরম দলবাজি করছে বিজেপি। এর সঙ্গে জড়িত রয়েছে কিছু সরকারি আধিকারিক। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তাঁরা।
Ranaghat BDO
একশ দিনের কাজ, ভোটার তালিকায় নাম নিয়ে রানাঘাটে বিডিও-কে স্মারকলিপি
×
Comments :0