haldia fire

হলদিয়া পেট্রোকেমিক্যালে ১৮ ঘন্টা পর নিয়ন্ত্রণে আগুন, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করলো সিআইটিইউ

রাজ্য জেলা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে কথা বলছেন সিআইটিইউ নেতা পরিতোষ পট্টনায়ক।

পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যাল-এর ন্যাপথা বহনকারী পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ১৮ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে, বুধবার এমনটাই জানিয়েছেন এক আধিকারিক।
তারা জানিয়েছেনা যে তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় এখনও জল ছড়ানোর কাজ চলছে। 
মঙ্গলবার ভোরের দিকে আগুন লাগার ঘটনায় একজন নিহত এবং আরও ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 
পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, " আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কুলিং অপারেশন এখনও চলছে এবং আগুন যাতে পুনরায় ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
জেলাশাসক নিরঞ্জন কুমার ও পুলিশ সুপার অংশুমান সাহা ঘটনাস্থল পরিদর্শনে যান। পাশাপাশি, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটি ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে এবং হলদিয়া মহকুমা শাসকের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্তের কাজ  পরিচালিত হচ্ছে।
এক  ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, "আমরা সব সম্ভাব্য দিক খতিয়ে দেখছি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করার জন্য এখনই কিছু বলাটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে। বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"
এদিন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির সঙ্গে দেখা করেন সিআইটিইউ নেতা পরিতোষ পট্টনায়ক। ক্ষতিগ্রস্থদের  পাশে থাকার আশ্বাস ও দিয়েছেন তিনি। তাঁদের মধ্যে একজন জানান, অগ্নিকান্ডে তার মা ও স্ত্রী পুড়ে গিয়েছেন। প্রথম যখন লিক হয় তখন আমরা এক নিরাপত্তারক্ষীকে জানাই। সে কিছু করতে পারবেন না বলে  জানায়। পরে আমরা হলদিয়া থানায় ফোন করলে তারাও বলে এটা তাদের থানার অন্তর্গত নয়, ভবানীপুর থানার অন্তর্গত। কোন থানা তা ঠিক করতেই অনেকটা সময় চলে যায়।

 

Comments :0

Login to leave a comment