যাদবপুরে কলকাতার ৯৬ নম্বর ওয়ার্ডে রবিবার স্বাস্থ্য শিবির হয়েছে। সিআইটিইউ এবং জনস্বাস্থ্য কমিটি সহ সমস্ত বামপন্থী গণসংগঠনের উদ্যোগে শ্রমজীবী মানুষের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়।
জেনারেল মেডিসিন, অর্থোপেডিক, ডারমাটোলজি, চক্ষু পরীক্ষা, ইএনটি, ইসিজি এবং সুগার টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা ছিল এখানে। মোট ২০০ জন তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করান এই শিবিরে এসে।
কেপিসি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সহায়তায় এই ক্যাম্প আয়োজিত হয়।
উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক ও অভিনেতা অর্জুন দাশগুপ্ত, চিকিৎসক চন্দ্রিমা দাশগুপ্ত, উৎপল বন্দ্যোপাধ্যায় এবং এভারেস্ট ছোঁয়া বিখ্যাত পর্বতারোহী পিয়ালী বসাক। ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পাশাপাশি এলাকার গণ আন্দোলনের নেতৃত্বরাও উপস্থিত ছিলেন।
Health Camp Jadavpur
শ্রমজীবীর স্বাস্থ্য পরীক্ষা শিবির যাদবপুরে
×
Comments :0