Assembly 2026 Raiganj

ভোট প্রচারের শেষ লগ্নে রায়গঞ্জ ভাসল লাল পতাকায়

জেলা বাংলা বাঁচানোর ভোট

রায়গঞ্জে সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহের সমর্থনে বিশাল মিছিলে মহিলারা।

বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ

রায়গঞ্জ শহরে ৮ কিলোমিটার রাস্তায় কেবল লাল নিশান। এই কেন্দ্রে ভোট ২৩ এপ্রিল। প্রচার বন্ধ হচ্ছে চব্বিশ ঘন্টা বাদে। তার আগে সোমবার বিশাল জনসমুদ্র হাঁটল পথ।  
রায়গঞ্জ রেল স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হয়। স্লোগান ওঠে, ‘জনসমুদ্রে লাল নিশান, রায়গঞ্জ বলছে বিজেমূল কম্পমান।‘ দেবীনগরে এসে মিছিল শেষ হয়।
মিছিলেন ছিলেন বিরাশি বছরের দিলীপ নারায়ণ ঘোষ। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান হরিনারায়ণ রায়। এমনকি সন্তানকে কোলে চাপিয়ে রাড়িয়া গ্রামের মৌটুসি বর্মনও হেঁটেছেন মিছিলে। শ্যামলগ্রামের রেনু বর্মন ক্লান্ত বিধ্বস্ত, তবু মিছিল ছেড়ে বেরিয়ে যাননি। লাল ঝান্ডার জয় সুনিশ্চিত করতে আরও অনেক দূর যেতে চান ছাত্র যুব মহিলার দল।

Comments :0

Login to leave a comment