চাই পুনর্বাসন বা বিকল্প কাজ এই দাবিতে সিআইটিইউ-র ডাকে ঘাটাল শহরে উচ্ছেদ হওয়া ৩৫০-র অধিক হকার পরিবারকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে ঘাটাল মহকুমা শাসক দপ্তর অভিযান হয়। বিক্ষোভ ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল হয় ঘাটাল শহর।
মঙ্গলবার ঘাটাল শহরের অভিজাত এলাকা কলেজ মোড় সংলগ্ন দৈনন্দিন বাজারে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হয়। বন্যা পীড়িত ঘাটালে এমনিতেই পরিবারগুলির রুটি রুজির তীব্র সংকট। পাশাপাশি, মহকুমা প্রশাসন আবারও বিকল্প বাজারের ব্যবস্থা না করে শিলাবতী নদীর পশ্চিম পাড়ে ঘাটাল-পাঁশকুড়া বাসস্ট্যান্ডের সবজি বাজার উচ্ছেদ করার পদক্ষেপ নিয়েছে।
ইতিমধ্যেই বাজারের দক্ষিণে জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি ও বন্ধ করে ঘাটাল শহরের ১২ টি ওয়ার্ডের মানুষকে হায়রানির মুখে ফেলেছে প্রশাসন। জোরালো দাবি ওঠে এই সবজি মার্কেটের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা চলবে না। তেমনি বন্ধ করে দেওয়া রাস্তাটি জনগণের স্বার্থে অবিলম্বে চালু করতে হবে। পাশাপাশি, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না, কলেজ মোড়ে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন দিতে হবে। সেই কাজ না হওয়া পর্যন্ত বিকল্প কাজ দেওয়ার দাবি ও করা হয়।
Ghatal evicted hawker
বিকল্প কাজের ব্যবস্থা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ঘাটালে
সিআইটিইউ-র ডাকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, বিকল্প কাজ দেওয়ার দাবিতে ঘাটাল মহকুমা শাসক দপ্তর অভিযানে বিক্ষোভ ডেপুটেশন।
×
Comments :0