Iran War

বাড়ছে সংঘাতের মাত্রা, ফের যুদ্ধের মুখে মধ্য প্রাচ্য

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী ঘিরে সামরিক সংঘাতের মাত্রা বাড়ছে। মধ্য প্রাচ্যে মোতায়েন আমেরিকার সেন্ট্রাল কমান্ড সরাসরি সংঘাতের বার্তা দিয়েছে। ‘সেনকম’ রবিবার রাতে বলেছে যে হরমুজ প্রণালিতে জাহাজ পরিবহণ বাধাহীন করতে প্রস্তুতি নিয়েছে আমেরিকার নৌবাহিনী। ‘পজিশন’ নিয়েছে আমেরিকার সেনা।
এদিকে ইরান দাবি করেছে যে মধ্য প্রাচ্যে বিভিন্ন দেশে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। জর্ডান, বাহরিন, কুয়েত, কাতার এবং ওমানে বিভিন্ন ঘাঁটিতে হয়েছে হামলা। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আক্রমণ করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। 
এদিকে রাতে ইরান বলেছে যে ‘শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বন্দর আব্বাস, কাশেম আইল্যান্ডে।’ এদিন কিছু আগে ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা করেছে যে ‘হরমুজ প্রণালি বন্ধ করা হচ্ছে।
সংঘাতের মাত্রা যেভাবে বাড়ছে তাতে পুরোদমে যুদ্ধ ফের শুরু হতে পারে।  
ওমানের সমুদ্রে সাইপ্রাসের একটি জাহাজে হামলার জেরে এক ভারতীয় জাহাজকর্মী নিখোঁজ। ভেসেল থেকে আরও দশ ভারতীয়কে উদ্ধার করা হয়। পণ্যবাহী জাহাজে সামরিক আঘাতের নিন্দা করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

Comments :0

Login to leave a comment