Nomination Left

মিছিল করে মনোনয়ন জমা উত্তর দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রামের বাম প্রার্থীদের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রায়গঞ্জে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়নে জনজোয়ার।

রায়গঞ্জ কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী জীবানন্দ সিংহ, হেমতাবাদে সিপিআই(এম) প্রার্থী তনুশ্রী দাস, কালিয়াগঞ্জ হিরু রায় ও করণদিঘি কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মহম্মদ সাহাবুদ্দিন এবং ইটাহারে সিপিআই প্রার্থী উৎপল দাস মনোনয়ন জমা করেছেন।
মনোনয়নকে কেন্দ্র করে জনপ্লাবন হয় রায়গঞ্জে। প্রার্থীদের নিয়ে কর্ণজোড়া জেলা শাসক দপ্তরে দিকে মিছিল চলছে। রায়গঞ্জ শহরে মানুষের ঢল।  ৬ কিলোমিটার পথ হেঁটেই মিছিল চলেছে কর্ণজোড়া অভিমুখে।
মালদহের ১২টি বিধানসভা আসনের মধ্যে বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করছে ১০টি আসনে। যার মধ্যে ৮আসনে প্রার্থী সিপিআই(এম) প্রার্থীরা বাকি দুই আসনে সিপিআই ও আরএসপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
এছাড়া বাকি দুটি আসন মোথাবাড়ি ও সুজাপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থীরা। 
গত বৃহস্পতিবার মালদহ সদর মহকুমার ৮টি আসনের মধ্যে ৬টি আসনে মনোনয়ন পত্র দাখিল করার কথা থাকলেও গাজোল বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রিটার্নিং অফিসারের অসহযোগিতায় তা জমা দিতে পারেননি। 
তাই শনিবার গাজোল সহ চাঁচল মহকুমায় ৪টি আসন চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর ও রতুয়া আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার বেলা ১১টা নাগাদ চাঁচল হাটখোলায় বামপন্থী নেতা কর্মী এবং প্রার্থীরা জমায়েত হয়ে মিছিল করে চাঁচল মহকুমা শাসকের দপ্তরে গিয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেন। 


চাঁচলে বামফ্রন্ট প্রার্থীদের মনোনয়ন জমার মিছিল।

এদিন চাঁচল কেন্দ্রের প্রার্থী আনোয়ারুল হক, হরিশ্চন্দ্রপুরের সেখ খলিল, মালতিপুরের মিনারুল হোসেন ও রতুয়ার‌ জহুর আলমকে নিয়ে এই মিছিলে নেতৃত্ব দেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক কৌশিক মিশ্র, পার্টির রাজ্য কমিটির সদস্য জমিল ফিরদৌস সহ আরজাউল হক, প্রণব চৌধুরী, অনিমেষ সিনহা‌ সহ চাঁচল মহকুমায় অন্তর্গত জেলা ও এরিয়া কমিটির নেতা, কর্মীরা।
শনিবারই ঝাড়গ্রাম জেলার ৪ বাম প্রার্থীর মনোনয়ন জমা দেন বর্ণাঢ্য মিছিল করে।

Comments :0

Login to leave a comment