Left Front Nomination Medinipur

মেদিনীপুর, ঘাটালে মনোনয়ন জমা বাম, সহযোগী প্রার্থীদের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

ঘাটাল মহকুমার তিন কেন্দ্রের প্রার্থীদের নিয়ে মিছিল বামফ্রন্টের।

বিশাল মিছিলে মনোনয়ন জমা দিলেন ঘাটাল মহকুমার তিন কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীরা। ঘাটাল কেন্দ্রে শান্তিনাথ সাতিক, দাসপুর কেন্দ্রে রনজিত পাল ও চন্দ্রকোনা কেন্দ্রে সুপর্ণা দোলই জমা দেন মনোনয়ন।
বিশাল মিছিলে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়। যুবদের কাজের স্বার্থে শিল্পায়ন, মজুরি এবং কৃষকের ফসলের দামের অধিকারের পক্ষে ওঠে স্লোগান। বিজেপি এবং তৃণমূলের মেরুকরণের রাজনীতিকে প্রতিহত করার ডাক দেওয়া হয় মিছিলে।
মেদিনীপুর মহকুমার চারটি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীরাও মনোনয়ন জমা দেন। এখানেও হয় বিরাট মিছিল। 
গড়বেতা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী তপন ঘোষ, কেশপুর কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী গুরুপদ মন্ডল, মেদিনীপুর কেন্দ্রের সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরুই এবং শালবনী কেন্দ্রে আইএসএফ প্রার্থী মোহন টুডু জমা দেন মনোনয়ন।

Comments :0

Login to leave a comment