Mid Day Meal

বেসরকারি হাতে দিয়ে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই নয়, দাবি সারা দেশে

রাজ্য জেলা

শনিবার সিঙ্গুরে মিড ডে মিল কর্মীদের সভায় জমায়েত। ছবি: অনন্ত সাঁতরা।

বেসরকারি হাতে মিড ডে মিল প্রকল্পের প্রতিবাদ জানালেন কর্মীরা। সেক্ষেত্রে কর্মীদের ছাঁটাই হওয়ার সম্ভাবনা বাড়বে। 
শনিবার সিঙ্গুরে মিড ডে মিল কর্মী  ইউনিয়নের সভায় এই দাবি ওঠে। রাজ্যে কলকাতা কর্পোরেশন এলাকায় পাইলট প্রজেক্টে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মিড ডে মিল দেওয়া হয় এখন। ফলে মিড ডে মিল কর্মীরা ছাঁটাইয়ের আশঙ্কা করছেন। পাইলট প্রজেক্ট ঘোষণার অর্থ এই ব্যবস্থা সারা রাজ্যে চালানোর পরিকল্পনা রয়েছে সরকারের।
মিড ডে মিল ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়াও জাতীয় স্তরে প্রকল্প বেসরকারি হাতে তুলে দেওয়ার বিরোধিতা করছে। ফেডারেশন বলেছে কোনও একটি সংস্থার মাধ্যমে এই প্রকল্প চালানো হলে রান্না করা টাটকা খাবার দেওয়া সম্ভব নয়। কাজ হারাবেন কলকাতার ৪ হাজার মিড ডে মিল ওয়ার্কার।
এদিন সিঙ্গুরের সভায় দাবি উঠেছে যে ১২ মাসের ভাতা দিতে হবে, উৎসবকালীন ভাতা  প্রদান ও অবসরের পর এককালীন তিন লক্ষ টাকা বরাদ্দ করারও। দাবি উঠৃছে, মিড ডে মিলের কর্মীদের কোনও অজুহাতে ছাঁটাই করা চলবে না। 
বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদিকা সেবা সাহা। এছাড়া বক্তব্য রাখেন সুগত কর, জয়দেব পাত্র ও সুষেন্দ্রনাথ মালিক। সভা পরিচালনা করেন মীনাক্ষী দাস। উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা কৃষ্ণ অধিকারী।

Comments :0

Login to leave a comment