POETRY | HAYA DIDI TUMI | BIKU ACHARYA | MUKTADHARA | 4th YEAR | 3 JULY 2026

কবিতা | হ্যাঁ দিদি তুমি | বিকু আচার্য | মুক্তধারা | বর্ষ ৪ | ৩ জুলাই ২০২৬

নতুনপাতা/মুক্তধারা

POETRY  HAYA DIDI TUMI  BIKU ACHARYA  MUKTADHARA  4th YEAR  3 JULY 2026

কবিতা | হ্যাঁ দিদি তুমি

           বিকু আচার্য 

মুক্তধারা | বর্ষ ৪ | জুলাই ২০২৬


 

সেদিন কি সুন্দর হাসিতে খুশিতে মাতৃস্নেহে আগলে রাখলে। 

একটাই দিদি - মা - বন্ধু  কতকিছু ।

সম্পর্ক দায় - দায়িত্ব  ভালবাসা - বিশ্বাসের ভিতর দিয়ে হাঁটে ।

তোমার বাড়ির সামনে ফুল ছড়িয়ে । ফসলের গল্প । 

সব সব উজাড় দিলে । সুদূর গোঁয়ার সমুদ্র পাড়ের মিষ্টিটাও। 

বললে - জোছ্না রঙ ব্যাগটা মানাবে যাএা পথে ।

ও দিদি তোমার দারুণ চোখে স্বপ্ন রচিত হয় । 

বুকে আষাঢ়   মেঘের  প্রতিশ্রুতি । 

 

Comments :0

Login to leave a comment