Assembly 2026: Vote Uttarpara

বাংলা বাঁচাতে ভোট দিচ্ছেন মানুষ, বললেন মীনাক্ষী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

নবগ্রাম ৩ প্রাইমারি স্কুলের বুথে মীনাক্ষী মুখার্জি। ছবি ও ভিডিও: প্রিতম ঘোষ

অরিজিৎ মণ্ডল

সকাল থেকে ভোটের লাইনে ভিড় উত্তরপাড়াতেও। এই কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী মীনাক্ষী মুখার্জি ঘুরছেন বুথে বুথে।
মীনাক্ষী গেলেন উত্তরপাড়া ও শ্রীরামপুর, এই দুই কেন্দ্রের মাঝের এলাকায়। বুথে বুথে ঘুরেছেন।


তিনি বললেন, স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যায় বাংলা বাঁচাতে ভোট দিচ্ছেন মানুষ। 
তৃণমূল বুথ জ্যাম করার চেষ্টা করলে কী হবে? 
মীনাক্ষী বললেন, মানুষ সজাগ আছেন। কিন্তু কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকেও দায়িত্ব নিতে হবে। 
কানাইপুর এবং রিষড়া গ্রাম পঞ্চায়েতের মাঝের এলাকায় বিভিন্ন সময়ে সন্ত্রাসের ঘটনা দেখা গিয়েছে। রিষড়া পড়ে শ্রীরামপুরে। কানাইপুর পড়ে উত্তরপাড়ায়। মীনাক্ষী এই এলাকাতেই ঘুরছেন। যাচ্ছেন বিভিন্ন বুথে।
বহু মানুষ যাচ্ছেন ভোট দিতে। মহিলাদেরও দেখা যাচ্ছে বড় সংখ্যায়। কোতরঙ হিন্দমোটর দিয়ে যাওয়ার সময়েই অঝোরে বৃষ্টি দেখা গিয়েছিল। তবু ছাতা নিয়ে জনতা দাঁড়িয়ে সারিতে। মীনাক্ষী বলেছেন, সরকার হারানোর ভয় প্রবল তৃণমূলের। বাইরে থেকে লোকজন এনে চেষ্টা করছে। তবে জনতা সেসবের তোয়াক্কা করছেন না।

Comments :0

Login to leave a comment