Election 2026 Polling at 5 PM

বিকেল ৫টায় প্রায় ৯০% ভোট রাজ্যে, নাম বাদ-এসআইআর কি কারণ?

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

জলপাইগুড়ির এক ভোট কেন্দ্রের ছবি।

বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৯৩ শতাংশ ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। তামিলনাডুতে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার ৮২.২৫ শতাংশ। 
নির্বাচন কমিশন জানিয়েছে এই হার চূড়ান্ত নয়। 
বিকেল ৫টার আপডেট অনুযায়ী দক্ষিণ দিনাজপুরে ৯৩.১২ শতাংশ ভোট পড়েছে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। 
তুলনায় ভোটদানের হার খানিকটা কম পশ্চিম বর্ধমান (৮৬.৮৯ শতাংশ), কালিম্পঙ (৮১.৯৮ শতাংশ), দার্জিলিঙ (৮৬.৪৯ শতাংশ)-র মতো জেলাগুলিতে।
এসআইআর প্রক্রিয়ায় ৯১ লক্ষ নাম বাদ গিয়েছে। তার মধ্যে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছে মৃত, স্থানান্তরিত এবং খোঁজ না মেলা নাম। পরে লজিক্যাল ডিসক্রেপান্সির নামে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। ফলে ভোটার তালিকায় আগের তুলনায় কম নাম রয়েছে। ভোটদানের সংখ্যা আগের মতো থাকলেও ভোটের শতাংশ বাড়বে। 
এসআইআর আতঙ্কেও ভোটদানের জার বাড়তে পারে বলে অনুমান একাংশের।  

Comments :0

Login to leave a comment