স্ট্রং রুমে সামনে প্রার্থীর প্রতিনিধি ক্যাম্প করে থাকতে পারবেন। স্ট্রং রুমে ইভিএম রাখার পর ডবল লক করা হচ্ছে।
শনিবার নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে এই ব্যবস্থাপনা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও প্রথম দফার ভোটের পর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানিয়েছেন।
গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয়েছে। তামিলনাডুতে ওই দিনই ভোট হয় বিধানসভার সব আসনে।
কমিশন জানাচ্ছে দু’রাজ্যেই প্রার্থীদের প্রতিনিধিদের ডেকে নথি পরীক্ষার কাজ হয়েছে শুক্রবার। কোনও অভিযোগ জমা পড়েনি।
কোন বুথে কতজন ভোট দিলেন সেই সংখ্যার উল্লেখ সহ ফর্ম ১৭-এ সই করতে হয় বুথ এজেন্টদের।
পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোটের ১৪৭৮ প্রার্থীকে ৪৪ হাজার ৩৭৬ বুথের নথি পরীক্ষার জায়গা জানিয়ে দেওয়া হয়। কমিশন জানাচ্ছে প্রথম দফার মতো দ্বিতীয় দফার বুথগুলির নথি পরীক্ষার নির্দিষ্ট জায়গা এবং সময় জানিয়ে দেওয়া হবে।
পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে ২৯ এপ্রিল। ওই দিন ১৪২ আসনে ভোট নেওয়া হবে। প্রথম পর্বে ১৫২ আসনে ভোট নেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে যে স্ট্রং রুম পাহারায় দুই বলয়ের নিরাপত্তা সজ্জা থাকবে। আরও-কে দিনে দু’বার এবং ডিও-কে তিন-চার দিনে একবার ঘুরে দেখতে হবে নিরাপত্তা বন্দোবস্ত।
EVM Strong Room
স্ট্রং-রুম নজরে রাখতে ক্যাম্প করে থাকতে পারবেন প্রার্থীর প্রতিনিধি
×
Comments :0