যাদবপুর ইউনিভার্সিটি আইসিসি নির্বাচনে এসএফআই-এর বিপুল জয়। আর্টস ডিপার্টমেন্টে পাহাড় প্রমান জয়। দারুন ফলাফল ইঞ্জিনিয়ারিং ও সাইন্স ডিপার্টমেন্ট-এও। টিএমসিপি, ডিএসও থেকে একাধিক আসনে বিপুল ভোটে জয়ী হয়েছে এসএফআই।
নোটার থেকেও কম ভোট পেয়েছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। খুঁজে পাওয়া যায়নি তৃণমূল কে।
উল্লেখ্য কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপত্তিকর কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হুমকির রাজনীতি হয়, ওখানে দেওয়ালে দেওয়ালে দেশবিরোধী স্লোগান লেখা থাকে।’’ শুক্রবার বারুইপুরে প্রচার সভা থেকে এই মন্তব্য করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গায়ে কালি ছেটানোর চেষ্টা চালান বিজেপি নেতা মোদী। ঐতিহ্যমণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশকে এককথায় অরাজক এবং দেশবিরোধী আখ্যা দিয়েছেন তিনি।
ঠিক কোন ধরনের অভ্যাস এবং আচরণকে ‘দেশদ্রোহিতা’ বলে মনে করেন প্রধানমন্ত্রী? বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে পঠনপাঠন চালিয়ে যাওয়ার অভ্যাস, সচেতন বিজ্ঞানমনস্কতার চর্চার অভ্যাস, শাসকের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী আচরণকে প্রশ্ন করার অভ্যাস, নাকি নিম্নমধ্যবিত্ত মেধাবী পড়ুয়াদের ন্যূনতম খরচে পড়াশোনা করতে পারার, গবেষণা করতে পারার সুযোগ করে দেওয়ার অভ্যাস? প্রশ্ন তুলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (জুটা)’র সভাপতি ড.পার্থপ্রতিম বিশ্বাস।
Comments :0