Baruipur Rape Murder

বারুইপুরে ঘটনার বিরুদ্ধে রাজ্যে জুড়ে বিক্ষোভ মিছিল

রাজ্য জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল এসএফআই ডিওয়াইএফআই ও মহিলা সমিতি।

বারুইপুরের নাবালিকার নির্মম ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে সকল দোষীদের শাস্তির দাবি নিয়ে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে বর্ধমান পার্কাস রোড মোড় থেকে মিছিল শুরু হয়ে বর্ধমান কার্জন গেট পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে বর্ধমান কার্জন গেট চত্বরে প্রতিবাদ সভা সংগঠিত হয়, এদিন এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ছাত্র, যুব, মহিলা নেতৃত্ব সুপর্ণা ব্যানার্জি, শামীমা খাতুন ও অনির্বাণ রায় চৌধুরী।


বারুইপুরে নৃশংসভাবে ধর্ষণ ও খুন হাওয়া নাবালিকার হত্যায় যুক্ত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ছাত্র, যুব ও মহিলাদের ধিক্কার মিছিল নবদ্বীপ শহরে। ডিওয়াইএফআই, এসএফআই ও মহিলা সমিতি নবদ্বীপ আঞ্চলিক কমিটির উদ্যোগে রামসীতা পাড়া মোড় থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে পোড়ামাতলা, ঢপওয়ালীর মোর সহ শহরের বিভিন্ন পথ ঘুরে রাধাবাজার মোড়ে শেষ হয়ে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন ডিওয়াইএফআই নবদ্বীপ লোকাল সভাপতি অভিজিৎ দত্ত, এসএফআই নবদ্বীপ আঞ্চলিক সম্পাদক অসীম পাল, মহিলা নেত্রী মাধবী কর্মকার প্রমুখ। সভাপতিত্ব করেন সুব্রত দেবনাথ।

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের নন্দীগছ গ্রামে ছাত্র, যুব, কৃষক সভা ও সিআইটিইউ'র যৌথ উদ্দোগে বিশাল মিছিল সংগঠিত হয়। মিছিলের পুরোভাগে উপস্থিত ছিলেন কৃষক সভার ব্লক সভাপতি নজরুল ইসলাম এবং সিআইটিইউ নেতা দবিরুল ইসলাম, লতিফুর রহমান, বিদ্যুৎ তরফদার, মনসুর আলম ডিওয়াইএফআই নেতা নুরজামাল বাবুল।

এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি কল্যাণী আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে সোমবার বিকেলবেলায় বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুন এর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র,যুব,মহিলাদের উদ্যোগে কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে আইটিআই মোড় হয়ে আবার কল্যাণী সেন্ট্রাল পার্কে এসে শেষ করা হয়। মিছিলের নেতৃত্ব হিসেবে উপস্থিত ছিলেন সিক্তা জোয়ারদ্দার, সন্ধ্যা বিশ্বাস, ঝর্ণা দাস, সৌরভ দাস, সত্যব্রত রায়, অপর্ণা বিশ্বাস, সবুজ দাস, প্রফুল্ল হালদার ও সোমনাথ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।


      
এসএফআই, ডিওয়াইএফআই ও মহিলা সমিতি তেহট্ট দক্ষিণ আঞ্চলিক কমিটির যৌথ উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সোমবার বিকেলবেলায় বারুইপুরে নাবালিকাকে ধর্ষণের পর খুন এর প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র,যুব,মহিলাদের কর্মসূচি তেহট্টে।
 

Comments :0

Login to leave a comment