Assembly 2026: Poll Percentage

বৃষ্টিভেজা দ্বিতীয় দফায় চার ঘন্টায় ভোটের হার প্রায় ৪০ শতাংশ

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

বরানগরের একটি বুথে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভোটের লাইনে মহিলা ভোটাররা। ছবি অভিজিৎ বসু

পশ্চিমবঙ্গে ১৪২টি আসনে ভোটগ্রহণ চলছে। বুধবার বেলা ১১টার মধ্যে ভোটের হার প্রায় ৪০ শতাংশ। কমিশনের হিসেব ৩৯.৯৭ শতাংশ। তার আগে রাজ্যের ১৪২ আসনে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ে ১৮.৩৯ শতাংশ। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পরেও, বুধবার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে ২৩টিতে এখনও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। এই তালিকার শীর্ষে রয়েছে যাদবপুর। ওই কেন্দ্রে পুরুষের থেকে ১১ হাজার ৭৫৯ জন বেশি মহিলা ভোটার রয়েছেন। এছাড়াও, পানিহাটিতেও পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। দ্বিতীয় দফায় ৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৮৩৭ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজারের বেশি।
কমিশনের তথ্য অনুসারে, সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। মন্তেশ্বরে ভোট পড়েছে ২২.৫৩ শতাংশ। গলসিতে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ২২.৪৯ শতাংশ। মহেশতলায় ভোট পড়েছে ১৪.৯০ শতাংশ। ভাঙড়ে ভোটের হার ১৫.১৯ শতাংশ। ১৭.০৮ শতাংশ ভোট পড়েছে ভবানীপুরে। ভাটপাড়ায় ১৮.৬৬ শতাংশ, ফলতায় ১৭.১৪ শতাংশ, বরানগরে ১৮.৬৫ শতাংশ, পানিহাটিতে ১৮.২৪ শতাংশ এবং উত্তরপাড়ায় ১৮.৫৫ শতাংশ।
হাওড়ায় ভোট পড়েছে ১৭.৭৬ শতাংশ, উত্তর কলকাতায় ১৭.২১ শতাংশ, দক্ষিণ কলকাতায় ১৬.৮১ শতাংশ, নদিয়ায় ১৮.০৫ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ১৭.৮১ শতাংশ, পূর্ব বর্ধমানে প্রায় ২১ শতাংশ, দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫ শতাংশ ভোট পড়েছে এদিন সকাল নটা পর্যন্ত। ১৬ শতাংশের বেশি ভোট পড়ছে দক্ষিণ কলকাতায়। যাদবপুরে ভোট পড়েছে ১৬.৩৭ শতাংশ। 
স্বরুপনগরে ১৭.৯৫ শতাংশ, বাদুরিয়ায় ১৭.১০ শতাংশ, হাড়োয়ায় ১৭.৯৬ শতাংশ, মিনাখায় ১২.০৫ শতাংশ, সন্দেশখালি ১৬.০৬ শতাংশ, বসিরহাট দক্ষিণ ১০.৮৫ শতাংশ, বসিরহাট উত্তর ১৬.৭২ শতাংশ, হিঙ্গলগঞ্জে ১৭.০৯ শতাংশ ভোট পড়েছে এদিন সকাল নটা পর্যন্ত।

Comments :0

Login to leave a comment