BJP

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কালনার গ্রাম

জেলা

কালনা থানার হাটকালনা গ্রাম পঞ্চায়েতের মুক্তারপুর গ্রাম বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের জেরে। দুই গোষ্ঠীর মারপিটে সাতজন আহত হলে তাদের কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আহতদের চিকিৎসা চলছে। এক গোষ্ঠীর পক্ষ নেন বিজেপি নেতা ধনঞ্জয় হালদার এবং অন্য গোষ্ঠীর পক্ষ নেন কালনার বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। বিধায়ক এদিন বলেন, মুক্তারপুর গ্রামে এদিন সকালে বিজেপি নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়। তারপর আক্রমণকারীরাই পুলিশকে খবর দিয়ে মার খাওয়া বিজেপির নেতা কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশকে দিয়ে ধরিয়ে দেয়। অন্যদিকে বিজেপি নেতা ধনঞ্জয় হালদার বলেন, আমার কর্মীদের উপর মারধর করেছে তৃণমূলের হার্মাদরা। উভয় পক্ষের লোকজনই কালনা থানায় গিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। দুপক্ষই কালনা থানায় লিখিত অভিযোগ জমা দেন। বিধায়ক সিদ্ধান্ত মজুমদার কালনা থানার মধ্যে বেলা বারোটা থেকে বেলা দুটো পর্যন্ত অবস্থান করেন। থানা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলে এসেছি এরপরেও যদি আমার কর্মীদের ওপর আক্রমণ হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে কালনা থানার পুলিশ। আমি পুলিশ প্রশাসনকে বলে এসেছি নিরপেক্ষভাবে কাজ করুন। 

Comments :0

Login to leave a comment