Purulia Model Booth

পুরুলিয়ায় মডেল বুথে লম্বা লাইন

জেলা বাংলা বাঁচানোর ভোট

পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজে মডেল বুথ।

ধামসা মাদল শিমুল পলাশ সহ পুরুলিয়ার লোক সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে পুরুলিয়া শহরের জগন্নাথ কিশোর কলেজে করা হয়েছে মডেল বুথ। জগন্নাথ কিশোর কলেজে মোট ৯টি বুথে ভোট হচ্ছে, ১৯৯ নম্বর বুথকে মডেল বুথ করেছে পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তর। 
পাশাপাশি কলেজ ক্যাম্পাসের ভেতরে রয়েছে ২০৩ নম্বর মহিলা বুথ। তবে এই ৯টি বুথের মধ্যে ১৯৯ নম্বর মডেল বুথ সকলের নজর কেড়েছে। 
সুসজ্জিত মডেল বুথে সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন পড়ে। এবার জেলায় মোট ১৯ টি মডেল বুথ করেছে জেলা নির্বাচন দপ্তর। সদর শহর পুরুলিয়ার মডেল পোলিং বুথ জে কে কলেজ। "ধামসা মাদলের ছন্দে , ভোট দিন আনন্দে"- পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের এই শ্লোগানকে সামনে রেখে এই মডেল বুথে করা হয়েছে সুদৃশ্য গেট।
এই মডেল বুথে ভোট গ্রহণ প্রক্রিয়ায় দেরি হওয়ার জন্য কেউ ক্ষোভ প্রকাশ করলেও বেশিরভাগ ভোটাররাই ব্যবস্থাপনায় খুশি।

Comments :0

Login to leave a comment