রাজস্থানে প্রসূতি মৃত্যুর পর জ্যাকসন ল্যাবরেটরির অক্সিটোসিন ইঞ্জেকশনে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এবার সেই নিষেধাজ্ঞা সম্পর্কিত বিশদ তথ্য চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’।
গত মে-তে রাজস্থানের কোটায় সরকারি হাসপাতালে শিশুর জন্মের পর ৫ মহিলার মৃত্যু হয়। আরও একাধিক মহিলার কিডনিতে জটিলতা দেখা দেয়।
রাজস্থানেরই বিকানেরে আরেকটি ঘটনায় সিজারিয়ান অপারেশনের ৬ মহিলার কিডনির জটিলতা ধরা পড়ে।
প্রাথমিক তদন্তে বলা হয় যে জ্যাকসন ল্যাবরেটরিজের অক্সিটোসিন ইঞ্জেকশন কেবল জল ছিল, ওষুধ ছিল না। কেন্দ্র রাজস্থান সরকারের থেকেও বিশদ তথ্য চায়। সেন্ট্রাল ড্রাগ কনট্রোল অর্গানাইজেশন এবং রাজস্থানের ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান তদন্ত চালিয়ে পাঞ্জাবের জ্যাকসন ল্যাবরেটরিজের লাইসেন্স বাতিল করে। পাঞ্জাব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেসনও এই সংস্থার লাইসেন্স বাতিল করে। দেশে এই সংস্থার তৈরি ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশও দেয়।
এদিকে ‘হু’ কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলিকে চিঠি পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানতে চেয়েছে ওষুধের মানে গুরুতর ত্রুটির কারণে আক্রান্তরা কী কোনও একটি রাজ্যের, নাকি বিভিন্ন অঞ্চলেই প্রভাব রয়েছে।
WHO Rajasthan Maternal Death
রাজস্থানে প্রসূতি মৃত্যুতে ‘হু’-র চিঠি কেন্দ্রকে
×
Comments :0