Bhangar

নওসাদের প্রচারে বাধা তৃণমূলের

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ভাঙড়ের ভোগালী এলাকায় যখন প্রচার চালাচ্ছিলেন ওই কেন্দ্রের আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী তখন তার গাড়িতে হামলা চালায় তৃণমূলের বাহিনী।
অভিযোগ তার গাড়ি লক্ষ করে পাথর ছোঁড়া হয়। মারধর করা হয় আইএসএফ কর্মীদের। কয়েকজন আহত হয়েছেন, অনেকে রক্তাক্ত হয়েছেন।
নওসাদ বলেন, ‘ওরা প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিল। ঠিক আছে দিতেই পারে কোন আপত্তি নেই। তারপরই ওরা গাড়ি লক্ষ করে পাথর ছোঁড়ে। আমাদের কর্মীদের ওপর হামলা চালায়। একজনের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে।’
আইএসএফ প্রার্থী আরও বলেন, ‘গোটা ঘটনা ঘটেছে পুলিশ প্রশাসনের সামনে। তারা কোন পদক্ষেপ নেয়নি। আসলে তৃণমূলে বুঝে গিয়েছে ভাঙড়ে তাদের হার নিশ্চিত। তবে গোটা ঘটনা কমিশন এবং প্রশাসনকে জানানো হবে।’

Comments :0

Login to leave a comment