CPIM Polit Bureau

নয়ডা’র শ্রমিক বিক্ষোভে পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা পলিটব্যুরোর

জাতীয়

নয়ডায় শ্রমিকদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের তীব্র নিন্দা করলো সিপিআই(এম) পলিটব্যুরো। সোমবার মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন নয়ডার একাধিক কারখানার শ্রমিকরা। সেই আন্দোলন দমাতে আন্দোলরত শ্রমিকদের ওপর পুলিশি আক্রমণ নামিয়ে আনে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। 
সোমবার ঘটনার নিন্দা করে পলিটব্যুরো বলেছে, মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিকে সমানে রেখে শ্রমিকরা আন্দোলন করছিলেন। শ্রমিকদের সেই দাবি না শুনে বিজেপি শাসিত দুই রাজ্যের সরকার তাদের ওপর পুলিশি অত্যাচার নামিয়ে এনেছে। মামলা দায়ের করা হয়েছে শ্রমিকদের বিরুদ্ধে এবং শ্রমিক নেতৃত্বের বিরুদ্ধে। তাদের বহিরাগত বলে চিহ্নিত করা হচ্ছে। উল্লেখ্য গতকাল যোগী বলেছিলেন এই ঘটনার সাথে নকশালদের যুক্ত আছে। মঙ্গলবার বিজেপি সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার পিছনে রয়েছে পাকিস্তানি যোগ।
ইতিমধ্যে এই ঘটনায় বহু শ্রমিককে অনৈতিক ভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। পলিটব্যুরো বলেছে, বিভিন্ন গ্রামে গিয়ে তল্লাসি চালিয়ে বহু শ্রমিককে আটক করা হচ্ছে। যারা আহত তাদেরও আটক করা হয়েছে। কিন্তু আটক হওয়া শ্রমিকদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে। কোন পরিস্থিতিতে তাদের রাখা হয়েছে সেই বিষয় তাদের পরিবারের সদস্যদের কোন তথ্য সরকার জানাচ্ছে না।
বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে উত্তর ভারতে শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন চালাচ্ছে। মজুরি বৃদ্ধি নির্ধারিত কাজের সময়, সামাজিক সুরক্ষার মতো বিষয় গুলোকে সামনে রেখেই তারা আন্দোলন চালাচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের সাথে কোন আলোচনায় বসা হয়নি।
এই পরিস্থিতিতে পলিটব্যুরোর পক্ষ থেকে বলা হয়েছে, শ্রমিকদের এই আন্দোলনের পাশে সিপিআই(এম) রয়েছে। বলা হয়েছে, নয়ডার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই সব শ্রমিকদের গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা গুলোও তুলে নিতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে যেই রাজ্য গুলোয় শ্রমিকদের আন্দোলন চলছে সেই রাজ্য সরকার গুলো অবিলম্বে শ্রমিক নেতৃত্বের সাথে আলোচনার টেবিলে বসুক তাদের দাবি গুলোকে কেন্দর করে।

Comments :0

Login to leave a comment