Weather

শহরে তুমুল বৃষ্টি, সাথে বজ্রপাত

রাজ্য কলকাতা

কলকাতা সহ দক্ষিণবঙ্গের তিন জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বেলা বাড়ার সাথে সাথে কালে মেঘে ঢাকে গোটা শহর। শুরু হয়েছে তুমুল ঝড়, বৃষ্টি। সাথে চলছে বজ্রপাত। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে ঝড়ের গতি প্রায় ৪০-৫০ কিলোমিটার। আগামী দুই থেকে তিন ঘন্টা এই পরিস্থিতি থাকতে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কলকাতার পাশাপাশি সল্টলেক, রাজারহাট অঞ্চলেও চলছে তুমুল বৃষ্টি।

হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছেন আগামী কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে মঙ্গলবার বেলার দিকে যেই বৃষ্টি হয় তাতে শহরের একাধিক রাস্তায় জল জমে যায় ব্যাহত হয় গাড়ি চলাচল। 
মঙ্গলবারের ঝড়ে গাছ পড়ে শহরের একাধিক রাস্তা বন্ধ হয়ে যায়। গোটা রাজ্যে ১১ জনের মৃত্যু হয় বজ্রপাতে।

আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ২৯ জুন পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। 

Comments :0

Login to leave a comment