Mohun Bagan

মোহনবাগানে মিগুয়েল

খেলা

২২ বছর পর ইস্টবেঙ্গলকে আইএসএল জেতানো মিগুয়েল এবার সবুজ মেরুনে। সামাজিকমাধ্যমে দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল যে ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যোগ দিতে চলেছেন তিনি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সরকারি ভাবে মিগুয়েলের মোহনবাগানে যোগদানের কথা জানানো হয়েছে। দু’বছরের চুক্তিতে সবুজ মেরুন জার্সি গায় চাপাতে চলেছেন তিনি।
গত মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের অন্যতম কারিগর ছিলেন এই খেলোয়ার। মাঝমাঠে খেলা তৈরি করার খেলোয়ার না থাকায় আগের মরসুমে ভুগতে হয়েছিল সবুজ মেরুনকে। স্টুয়ার্টের বদলে আসা রবসন কোন ভাবেই কার্যকর হয়ে উঠতে পারেনি। গোল পার্থক্যে ট্রফি হাত ছাড়া হয়েছিল বাগানের। এবার তাই গতবারের চ্যাম্পিয়ানের ঘর ভেঙে তাদের সেরা খেলোয়ারকে নিজেদের দলে টেনে দল বদলের সব থেকে বড় চমক দিয়েছে বাগান।

Comments :0

Login to leave a comment